Logo
Logo
×

বিশেষ সংবাদ

ফেসবুকে অত্যন্ত সচেতনতার সাথে পোস্ট করুন : এসপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ এপ্রিল ২০২১, ০৪:২২ পিএম

ফেসবুকে অত্যন্ত সচেতনতার সাথে পোস্ট করুন : এসপি
Swapno

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন পোস্ট, স্ট্যাটাস, লাইভ ভিডিও কমেন্ট এগুলো অত্যন্ত সচেতনতার সাথে এবং খুব বুঝে শুনে করতে হবে। দুর্বৃত্তরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য নানা ফাঁদ পাতার প্রস্তুতি নিচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কিছু সুনির্দিষ্ট তথ্য রয়েছে। উত্তেজনাকর বক্তব্য ও কোন গুজব ভিডিও না বুঝে শেয়ার করে যে কোন সময় সাধারণ মানুষও বিপদে পড়তে পারেন।
 


তিনি বলেন, এ জন্য সাধারণ মানুষকে অত্যন্ত সচেতনতার সাথে এসব সাইট চালাতে হবে। নইলে যে কোন সময় কারো অসচেতনতায় তাকে আইনের আওতায় আনা হবে। তাই অহেতুক হয়রানি থেকে বাঁচতে বিবেক বুদ্ধি খাটিয়ে নিজেকে নিরাপদ রাখুন। সোমবার জনগণের উদ্দেশ্যে তিনি আরো বলেন, সাইবার স্পেশাল ইউনিটের মাধ্যমে কঠোর নজরদারি করা হচ্ছে। ইতোমধ্যে আমাদের সাইবার স্পেশাল ইউনিট পেট্রোলিংয়ের মাধ্যমে ফেসবুকসহ বিভিন্ন সাইটে কড়া নজরদারি করছে। এ জন্য সোশ্যাল মিডিয়াসহ যে কোন সাইটে, ব্যক্তিগত স্ট্যাটাস, পোস্ট, মন্তব্য ও শেয়ার নিয়ে সাধারণ মানুষকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করতে হবে। সাম্প্রতিককালের বিভিন্ন ঘটনায় নানা স্ট্যাটাস ও মন্তব্য করে অনেকেই আটক হয়েছেন। তাই বিশেষ করে অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে বলছি, আপনারা আপনাদের সন্তানদের ফেসবুকসহ যোগাযোগ মাধ্যম বিভিন্ন সাইট ব্যবহারে কাউন্সিলিং করুন। এতে অহেতুক হয়রানি থেকে আপনি ও আপনার পরিবার নিরাপদ থাকবেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন