Logo
Logo
×

বিশেষ সংবাদ

কিশোর গ্যাং গঠনের অপপ্রচারে খানপুরবাসীর প্রতিবাদ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ০৪:১১ পিএম

কিশোর গ্যাং গঠনের অপপ্রচারে খানপুরবাসীর প্রতিবাদ
Swapno

গত ২৩শে এপ্রিল বিভিন্ন পত্রিকায় প্রকাশিত রিপোর্টে খানপুরের জামান মিয়ার ছেলে ইয়াসিন উদ্দিন খাঁন অতুল ও জাহাঙ্গীর ড্রাইভারের ছেলে নাহিদ হোসেন, স্বপন মিয়ার ছেলে তকিবের নামে বেপোয়ারা কিশোর গ্যাং গঠন করার অভিযোগ উঠে, যা এলাকাবাসীর মতে সম্পূর্ণ মিথ্যে একটি অভিযোগ। এই রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২৪শে এপ্রিল সংবাদ সম্মেলন করেন অভিযুক্ত ও তাদের পরিবারের সদস্যগণ।

 

বাদ সম্মেলনে উপস্থিত থেকে নিজেদের নির্দোষ দাবি করেন অতুল, নাহিদ ও তকির। তারা বলেন, আমরা এই এলাকায় বড় হয়েছি। কখনও কোন মারামারিতেও জড়াই নাই। কেউ কোন অপরাধ দেখাতে পারবে না, অথচ কোনরূপ প্রমাণ ছাড়া আমাদের কিশোর গ্যাংয়ের অপবাদ দেয়া হল। আর একজন সাংবাদিক এর সাথে আমরা অশোভন আচরণ করেছি এমন বলা হয়েছে, তাও সঠিক নয়। যার কথা বলা হয়েছে উনি অত্যন্ত ভালো মানুষ। তিনিও ওই সংবাদের বিষয়ে কিছু জানে না বলে তার সাথে আমরা যোগাযোগ করে জানতে পেরেছি।

 

তবে কিছু সাংবাদিক ভাই আমাদের বক্তব্য ছাড়া ভুল তথ্যে এমন প্রচার করেছেন। কিন্তু এটা যদি সত্য হতো সকলেই আমাদের বিরুদ্ধে সংবাদ করতো, আর পুলিশ প্রশাসনও ব্যবস্থা নিতো। তাই আমাদের অনুরোধ থাকবে দয়া করে অহেতুক আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে সমাজে হেয় প্রতিপন্ন করার ব্যর্থ চেষ্টা করবেন না। আমাদেরও পরিবার আছে, সন্তান হিসেবে নিজ পিতা-মাতাকে অপমানিত করতে অবশ্যই কারো ভালো লাগবে না।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য শামসুজ্জামান ভাষানী, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিমউদ্দিন, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম, ১২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাজ্বী সেলিম খান, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি নেতা  ইরান, নারায়ণগঞ্জ জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি আলহাজ্ব ওবায়েদুল্লাহ খান।

 

তারা বলেন, অতুল, নাহিদ ও তকির আমাদের সন্তানের মতো। আমাদের জানা মতে তাদের বিরুদ্ধে থানায় কোন অভিযোগ নেই, আমরাও কোন অভিযোগ পাইনি। আমরা বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং খানপুর এলাকার স্থানীয় মুরুব্বি হিসেবে দায়িত্ব নিয়েই বলতে চাই, ওরা সব সময়ই খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়েই ব্যস্ত থাকে।

 

তবে কে বা কারা ইর্ষান্বিত হয়ে সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে আমাদের এলাকার সন্তানদের জড়িয়ে কিশোর গ্যাংয়ের অপবাদ দিয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও কাল্পনিক সংবাদ প্রকাশ করিয়েছে। আমরা এই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে যদি এরূপ তথ্যপ্রমাণ ছাড়া ভিত্তিহীন ও মনগড়া অপপ্রচার চালানো হয় তাহলে আইনত ব্যবস্থাগ্রহণ করতে বাধ্য হবো। এরকম মিথ্যা অভিযোগ অভিযুক্তদের পারিবারিক এবং সামাজিক জীবনে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে তারা শঙ্কা প্রকাশ করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন