Logo
Logo
×

বিশেষ সংবাদ

ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত, গ্রেফতার ২

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ০৩:৩৩ পিএম

ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত, গ্রেফতার ২
Swapno

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি বিকৃত করাসহ মামুনুল হক কাণ্ডে উস্কানিমূলক পোস্ট দেয়ার অপরাধে তরিকুল (২৯) ও ইমরান হোসেন (৩২) নামের দুইজনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা উপপরিদর্শক হাফিজুর রহমান।

 

এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ডিভাইস জব্দ করা হয়। তরিকুল রূপগঞ্জের নগরপাড়ার মৃত কদু মিয়ার ছেলে ও ইমরান হোসেন ফতুল্লার তল্লা ছোট মসজিদ এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

 

হাফিজুর রহমান জানান, তাদেরকে তথ্য প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে ডিবি আটক করেছে। তারা হেফাজতের তাণ্ডবের সাথে জড়িত ছিল বলে তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের নিজ এলাকা থেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন