Logo
Logo
×

বিশেষ সংবাদ

মামুনুলের ৩ মামলায় ২৪ দিনের রিমান্ডের আবেদন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ মে ২০২১, ০৪:১৭ পিএম

মামুনুলের ৩ মামলায় ২৪ দিনের রিমান্ডের আবেদন
Swapno

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে সোনারগাঁ থানায় করা পৃথক তিন মামলায় জিজ্ঞাসাবাদে ২৪ দিনের রিমান্ডের আবেদন করেছে সোনারগাঁ থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আগামী ৯ মে ওই আবেদনের উপর শুনানির দিন ধার্য্য করেছেন নারায়ণগঞ্জের সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালত।

 

রোববার (২মে) সোনারগাঁ থানায় মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার মামলায় ১০দিন, রয়েল রিসোর্ট কাণ্ডে ডিবির মামলায় ৭দিন এবং উপজেলা আওয়ামী লীগের অফিস ভাঙচুরের মামলায় ৭দিনের রিমান্ডের আবেদন করা হয়।

 

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম জানান, মামুনুল হককে অধিকতর জিজ্ঞাসাবাদের জন পুলিশের তদন্তে থাকা জান্নাত আরা ঝর্ণার মামলায় ১০দিন, ডিবির তদন্তে থাকা রিসোর্ট কাণ্ডে মামলা ও আওয়ামী লীগের অফিসে হামলা মামলায় পৃথকভাবে ৭দিন করে ১৪ দিন মোট ২৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। 

 

এর আগে প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও প্রতারণা অভিযোগ এনে গত ৩০ এপ্রিল হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে মামলা করেন তার দ্বিতীয় স্ত্রী দাবি করা জান্নাত আরা ঝর্ণা। 

 

প্রসঙ্গত, মোদীবিরোধী আন্দোলনের নামে রাজধানী ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারীতে বেপরোয়া তাণ্ডবের পর রিসোর্টকাণ্ডে মামুনুল হককে নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনী তাণ্ডবের অভিযোগে একে একে হেফাজতের কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করতে থাকে। এরই ধারাবাহিকতায় মাওলানা মামুনুল হককে গত ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে গ্রেফতার করে পুলিশ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন