Logo
Logo
×

বিশেষ সংবাদ

সাংবাদিক মনজুর আহমেদ অনিক আর নেই

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৮ মে ২০২১, ০২:৫৩ এএম

সাংবাদিক মনজুর আহমেদ অনিক আর নেই
Swapno

দৈনিক আমাদের অর্থনীতি ও আমাদের সময়.কমের নারায়ণগঞ্জ প্রতিনিধি মনজুর আহমেদ অনিক হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

অনিকের পরিবার সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ১২ টায় হঠাৎ বুকে ব্যথা শুরু হলে তাকে নারায়ণগঞ্জের চাষাড়াস্থ ইসলাম হার্ট সেন্টারে নিয়ে আসা হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঞ্জুর আহমেদ অনিক সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি দক্ষিণ আইলপাড়া এলাকার বাসিন্দা।


আজ সকাল ১১ টায় পাঠানটুলী এলাকায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

 

মনজুর আহমেদ অনিক দীর্ঘদিন যুগের চিন্তা অনলাইনে কাজ করেছেন।  সাংবাদিক মনজুর আহমেদ অনিকের অকাল মৃত্যুতে যুগের চিন্তা পরিবার শোকাহত। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করছি। 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন