Logo
Logo
×

বিশেষ সংবাদ

ঈদে বন্ধ থাকবে নারায়ণগঞ্জের সকল বিনোদনকেন্দ্র : জেলা প্রশাসক

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ মে ২০২১, ০৯:৪৪ পিএম

ঈদে বন্ধ থাকবে নারায়ণগঞ্জের সকল বিনোদনকেন্দ্র : জেলা প্রশাসক
Swapno

নারায়ণগঞ্জে করোনা সংক্রমণে চলমান লকডাউনের কারণে এবার ঈদকে কেন্দ্র করে শহরের খানপুরে চৌরঙ্গী ফ্যান্টাসি পার্ক, পঞ্চবটির এ্যাডভেঞ্চার ল্যান্ড পার্ক, ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের নম পার্কসহ সকল বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে।

 

মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ এ তথ্য জানান। করোনাকালীনের এ সময়ে জীবন বাঁচাতে আপাতত বিনোদন কেন্দ্র পরিহার করে জেলাবাসিকে ঘরেই পরিবার পরিজনদের নিয়ে ঈদ উদযাপনে উৎসাহিত করতে অনুরোধ করেন তিনি।

 

জেলা প্রশাসক জানান, আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী সব কিছু বন্ধ রাখতে বলেছি এবং বন্ধ রাখতে হবে। যদি কেউ নিয়মের বাইরে গিয়ে পার্ক খোলেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ সময় তিনি বিশেষ প্রয়োজন ছাড়া নগরবাসীকে ঘরেই ঈদ উদযাপন করতে অনুরোধ জানান।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন