Logo
Logo
×

বিশেষ সংবাদ

ঈদের জামাত হবে না জেলা কারাগারে, থাকবে বিশেষ আয়োজন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ মে ২০২১, ১০:০২ পিএম

ঈদের জামাত হবে না জেলা কারাগারে, থাকবে বিশেষ আয়োজন
Swapno

এবার কারোনাকালীন সময়ে সরকারি নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ জেলা কারাগারে কোন ঈদ জামাত অনুষ্ঠিত হবে না। তবে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে নামাজ হবে। মঙ্গলবার বিকেলে এসব তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মাহবুবুল আলম।

 

তিনি জানান, কারাগারে বর্তমান বন্দি সংখ্যা ১৩ হাজার ৮২ জন। করোনার এই দুঃসময়ে বন্দিদের সাথে সাক্ষাত বন্ধ রয়েছে। এমনিতে স্বাভাবিক সময়ে পরিবারের পক্ষ হতে ঈদের দিন রান্না করা খাবার বন্দিদের দেয়া হলেও এবার আর তা হচ্ছে না। করোনার কারণে এবার ঈদে কোন সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে না।

 

মাহবুবুল আলম আরো জানান, কারাবন্দিদের ঈদ উপলক্ষে বিশেষ খাবার পরিবেশন করবো আমরা। তাদেরকে সকালে পায়েস, মুড়ি, দুপুরে পোলাও, গরুর মাংস, খাসির মাংস, ডিম, মিষ্টি, পানীয়, সালাদ, পান সুপারি ও বিকেলে ভাত, আলুর দম ও মাছ দেয়া হবে। ইতোমধ্যে করোনার কারণে কারাগারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন