Logo
Logo
×

বিশেষ সংবাদ

আজ থেকে ঈদের ছুটি শুরু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১২ মে ২০২১, ০৫:৫৫ পিএম

আজ থেকে ঈদের ছুটি শুরু
Swapno

আজ (বুধবার) থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হয়েঠে। নিয়মানুযায়ী, রমজান মাস ২৯ দিনে শেষ হলে তিন দিন আর ৩০ দিনে শেষ হলে ঈদের ছুটি থাকে চার দিন। সে হিসেবে ২৯ রোজা হলে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার সরকারী ছুটি। ৩০ রোজা হলে শনিবারও ঈদের ছুটি থাকবে। কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার ঘোষিত বিধিনিষেধ আগামী ১৬ মে পর্যন্ত চলবে।

 

গত ৫ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটিতে আবশ্যিকভাবে স্ব-স্ব কর্মস্থলে (অধিক্ষেত্রে) অবস্থান করবেন।

 

এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, এবার ঈদের ছুটি তিন দিনের বেশি দেয়া হবে না। আর এ ছুটিতে কর্মস্থলও ত্যাগ করা যাবে না। এ সিদ্ধান্ত সরকারি-বেসরকারি চাকরিজীবী ও শিল্প-কারখানার কর্মরতদের জন্য প্রযোজ্য। প্রতিমন্ত্রী বলেন, এবার ছুটি তিন দিনই থাকছে। কেউ এর বাইরে ছুটি দিতে পারবে না, এ বিষয়ে সরকারি-বেসরকারি সবক্ষেত্রে নির্দেশনা দেয়া আছে।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদে বাড়ি যাওয়ার জন্য হুড়োহুড়ি না করার আহবান জানিয়ে বলেছেন, একটা ঈদ বাড়িতে গিয়ে না করলে কী হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন