Logo
Logo
×

বিশেষ সংবাদ

স্বাস্থ্যবিধি মেনেই চলবে দূরপাল্লা বাস, লঞ্চ ও ট্রেন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ মে ২০২১, ০৭:১৪ পিএম

স্বাস্থ্যবিধি মেনেই চলবে দূরপাল্লা বাস, লঞ্চ ও ট্রেন
Swapno

অবশেষে আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে নারায়ণগঞ্জসহ সারাদেশে চালু হচ্ছে দূরপাল্লা পরিবহন। একই সঙ্গে অর্ধেক যাত্রী নিয়েই চলবে লঞ্চ ও ট্রেন।রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। পাশাপাশি করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও সাতদিন অর্থাৎ ২৪ থেকে ৩০ মে পর্যন্ত আরেক দফা বাড়ানো হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে হবে। অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধানসহ সব ধরনের স্বাস্থ্যবিধি মানতে হবে।


উল্লেখ্য, দ্বিতীয় ধাপে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গত ৫ এপ্রিল সকাল ৬টা থেকে এ বিধিনিষেধ শুরু হয়েছে। তখন থেকেই দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন রাখা হয় বন্ধ।


পরে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন ঘোষনা করেন সরকার। লকডাউন পালনের জন্য ১৩টি নির্দেশনা জারি করা হয় সরকারের পক্ষ থেকে। পরে চার দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সেই মেয়াদ আজ রোববার মধ্যরাত শেষ হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন