Logo
Logo
×

বিশেষ সংবাদ

এবার টোপ গিলছেন না আনোয়ার হোসেন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ মে ২০২১, ০৭:৪৮ পিএম

এবার টোপ গিলছেন না আনোয়ার হোসেন
Swapno

আবারও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হওয়ার টোপ দেয়া হয়েছে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেনকে। কিন্তু এই টোপ গিলেননি আনোয়ার হোসেন। তিনি পরিস্কার জানিয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে তিনি জেলা পরিষদের চেয়ারম্যানই থাকতে চান। এটাই তার জন্য সন্মানজনক পদ। আইভী সিটি করপোরেশনের মেয়র। সেখানে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই মনে করেন আনোয়ার হোসেন।

 

গতকাল তার একটি ঘনিষ্ঠ সূত্র দৈনিক যুগের চিন্তাকে এসব তথ্য জানিয়েছেন। সূত্রটি আরো জানায় আনোয়ার হোসেনকে নতুন করে এভাবে টোপ দেয়ার পেছনে তাদের একটি পরিকল্পনা রয়েছে। আর এই পরিকল্পনাটি হলো এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা। আনোয়ার হোসেন যদি জেলা পরিষদ থেকে সরে যান তাহলে  সেখানে ওসমান পরিবারের অনুগত একজনকে বসানো সম্ভব হবে। আর বিপরিতে আবারো আইভীর সাথে আনোয়ার হোসেনের বিরোধ সৃষ্টি হবে। এতে এক ঢিলে দুই পাখি মারা হবে। কিন্তু আনোয়ার হোসেন এখন এসব ভালোই বুঝেন। তিনি মনে করেন প্রধানমন্ত্রী তাকে ডেকে নিয়ে জেলা পরিষদে বসিয়েছেন। তাকে এখান থেকে সড়াতে হলে প্রধানমন্ত্রীই সড়াবেন। অন্য কারো কথায় তিনি আর ভুল পথে পা বাড়াতে রাজী নন।

 

এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদ থেকে আইভীও সড়ে যাবার কোনো কারণ নেই। তিনি সিটি করপোরেশন এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। প্রধানমন্ত্রী আইভীকে দিয়ে এরই মাঝে অন্তত দশটি মেঘা প্রকল্পের কাজ সম্পন্ন করেছেন। এসব কাজ কিছুটা চলমানও রয়েছে। আগামী দিনে আইভীকে দিয়ে আরো বড় বড় কাজ করানোর পরিকল্পনা রয়েছে। আইভী কর্মঠ, পরীক্ষিত ও সৎ একজন মেয়র। তিনি পর পর তিনবার ব্যাপক জনপ্রিয়তার প্রমান দিয়েছেন।

 

তাই আনোয়ার হোসেনও চান আইভী তার নিজস্ব গতিতে উন্নয়ন কাজ চালিয়ে যাক। এর আগের বার তিনি না বুঝে যে ভুল করেছিলেন এবার আর তিনি একই ভুল করতে চান না। তাছাড়া তাকে যেভাবে প্রধানমন্ত্রী সন্মানের আসনে বসিয়েছেন সেখান থেকে অন্য কারো প্ররোচনায় সরে আসার কোনো প্রশ্নই আসে না বলে তিনি মনে করেন। তাই এবার আর কুচক্রি মহলের কোনো অপচেষ্ঠা কাজে আসছে না বলেই সূত্রটি জানায়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন