Logo
Logo
×

বিশেষ সংবাদ

নাসিম ওসমানের নামেই নামকরণ হবে তৃতীয় শীতলক্ষ্যা সেতু  

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৯ মে ২০২১, ১০:২৬ পিএম

নাসিম ওসমানের নামেই নামকরণ হবে তৃতীয় শীতলক্ষ্যা সেতু  
Swapno

নারায়ণগঞ্জের তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণকাজ শুরুর পর থেকেই, এটি নাসিম ওসমানের নামে নামকরণ করা হবে বলে সর্বত্র গুঞ্জণ চলছিলো। কিন্তু এ নিয়ে বিভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন চিন্তা পোষণ করতো। কেউ কেউ মনে করতো সেতুটি নাসিম ওসমান নয় বরং অন্য কারোর নামেই নামকরণ করা হবে। তবে গত মঙ্গলবার (২৫ মে) তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

 

যার একটিতে বলা হয়েছে, নারায়ণগঞ্জের সৈয়দপুর এবং মদনগঞ্জ প্রান্তে শীতলক্ষ্যা নদীর উপর বর্তমানে নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নামকরণ করা হবে বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমানের নামে। নাসিম ওসমান নারায়ণগঞ্জ ৫ আসনে একাধিকবার নির্বাচিত জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য। ২০১৪ সালের ৩০ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। তার ছোট দুই ভাই শামীম ওসমান ও সেলিম ওসমান নারায়ণগঞ্জ ৪ এবং ৫ আসনের বর্তমান সংসদ সদস্য।

 

এছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা সেই প্রজ্ঞাপনগুলো থেকে আরো জানা যায়, নারায়ণগঞ্জ থেকে ঢাকার সংযোগ সড়ক (লিংক রোড) নাসিম ওসমানের বাবা ভাষা সৈনিক একেএম শামসুজ্জোহার নামে নামকরণ করা হবে। শামসুজ্জোহা মরণোত্তর স্বাধীনতা পদক পেয়েছিলেন। অন্যদিকে নাসিম ওসমানের মা ভাষা সৈনিক বেগম নাগিনা জোহার নামেও একটি সড়কের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানা যায়, নারায়ণগঞ্জ শহরের খানপুর থেকে হাজীগঞ্জ হয়ে ইপিজেডের দিকে চলে যাওয়া নারায়ণগঞ্জ-শিমরাইল সড়কটি নাগিনা জোহার নামে নামকরণ করা হবে।
 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন