Logo
Logo
×

বিশেষ সংবাদ

বস্তুুনিষ্ট সাংবাদিকতা সমাজের ত্রুটি বিচ্যুতিকে দূর করে : ডিসি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৩ জুন ২০২১, ০৯:২১ পিএম

বস্তুুনিষ্ট সাংবাদিকতা সমাজের ত্রুটি বিচ্যুতিকে দূর করে : ডিসি
Swapno

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, বস্তুুনিষ্ট সাংবাদিকতাই পারে সমাজের ত্রুটি বিচ্যুতিকে দুর করে দেশকে এগিয়ে নিতে। তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের প্রতিছব্বি। সাংবাদিক, প্রশাসন ও রাজনীতিবিদদের মধ্যে যদি সুস্পর্ক থাকে সেই শহর এগিয়ে যাবে। রবিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ণ কার্যালয়ে সংগঠনের উদ্যোগে আয়োজিত দেশীয় ফল উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  


জেলা প্রশাসক বলেন, আমি নারায়ণগঞ্জে ছয়মাসের কর্মকালিন সময়ে সাংবাদিকদের পাশে থেকে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। এই শহরের সাংবাদিকরা বস্তুুনিষ্ট সাংবাদ পরিবেশন করে থাকে। যে কারনে কেউ যদি  ত্রুটি বিচ্রুতি বিচ্যুতি ঘটিয়ে থাকে তাহলে জনসাধারনের কাছে সেটা প্রকাশ পেয়ে যাচ্ছে। তিনি নারায়ণগঞ্জ জেলা  সাংবাদিক ইউনিয়নের কার্যক্রমের প্রশংসা করে বলেন, আমাদের কর্মজীবনের বাইরেও একটি পারিবারিক জীবন রয়েছে। এই পারিবারিক জীবনে কিছুটা হলেও বিনোদন প্রয়োজন। সাংবাদিক  ইউনিয়ন বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের পাশাপাশি সাংবাদিকদের চিত্তবিনোদনের যে ব্যবস্থা করেছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। বিশেষ করে আজকের এই দেশীয় ফল উৎসব তারই প্রমান করেছে। তিনি সাংবাদিক ইউনিয়নসহ সাংবাদিকদের যে কোন সংগঠনের ভালো কাজের সাথে থাকার আগ্রহ প্রকাশ করেন।  

 


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষনা দিয়েছেন যারা দলের মধ্যে  বির্তকিত তাদের রাজনীতি থেকে দুরে সরিয়ে দেয়ার জন্য।  তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা  রাজনীতিতে একটি গুনগত পরিবর্তন আনার জন্য চেষ্টা চালিয়েছেন। যারা রাজনীতি  করে দেশের কল্যানে, মানুষের কল্যানে তাদেরকে সামনে দিকে এগিয়ে নিয়ে আসতে হবে। যারা রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকান্ড, ভন্ডামী ও মাদক ব্যবসা করছে তাদের বিরুদ্ধে সকলকে  ঐক্যবদ্ধ হয়ে  এগিয়ে আসার আহবান জানাই।  

 


আনোয়ার হোসেন বলেন, যারা সমাজের অন্যায়, অত্যাচার, অবিচার করছে তাদের বিরুদ্ধে সাংবাদিকদের লিখুনির মাধ্যমে সামাজকে সচেতন করার। একই সাথে যারা ভালো রাজনীতিবিদ, অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করছে তাদের পাশে দাড়ানো প্রয়োজন।  তিনি বলেন, সাংবাদিক, প্রশাসন ও রাজনীতিবিদ সমন্বয়ই পারে  দেশকে সামনের দিকে এগিয়ে নিতে।  

 


এনইউজে’র সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে  ও সাধারন সম্পাদক আমির হুসাইন স্মিথের সঞ্চালনায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মাসুদ কামাল, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী, বাংলাদেশ  ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ, সাবেক মহাসচিব ওমর ফারুক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রুমন রেজা, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাফিজ আশরাফ, সাবেক সাধারন সম্পাদক আফজাল হোসেন পন্টি ও নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জামান প্রমুখ।


আম, জাম, কাঠাল, লিচু, কলা, ডেউয়া, কাউফল, তরমুজ, আনারস, লটকনসহ ১৭ প্রকারের  দেশীয় ফলের আয়োজন ছিল উৎসবে। মধুমাসে দেশীয় ফল নিয়ে উৎসব আয়োজন করায় আয়োজকদের প্রশংসা করেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন