Logo
Logo
×

বিশেষ সংবাদ

মোহাম্মদ আলীর সুস্থতা কামনা করেছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ জুন ২০২১, ১২:৩২ এএম

মোহাম্মদ আলীর সুস্থতা কামনা করেছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব
Swapno

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের আজীবন সদস্য, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সদ্য সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোহাম্মদ আলী ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার তিনি ব্রেইন ট্রোকে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করেন। 

 

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে ক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম ও সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ তার রোগ মুক্তির কামনা করেন এবং মহান আল্লাহ তা’লার নিকট প্রার্থনা করেন তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসেন। সেইসাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ বাসীর কাছে এই বীর মুক্তিযোদ্ধার আশু রোগ মুক্তির জন্য মহান রব্বুল আলামিনের নিকট দোয়া প্রার্থনা করেছেন । 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন