Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জসহ ৭ জেলায় মঙ্গলবার থেকে কঠোর লকডাউন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২১ জুন ২০২১, ০৫:২৩ পিএম

নারায়ণগঞ্জসহ ৭ জেলায় মঙ্গলবার থেকে কঠোর লকডাউন
Swapno

দেশে করোনা ভাইরাস এর সংক্রমণ আবারো দ্রুত বেড়ে চলায় নতুন করে কঠোর লকডাউনের কবলে পড়েছে নারায়ণগঞ্জসহ ৭টি জেলা। করোনা ভাইরাসের বিস্তার রোধে মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলায় এই লকডাউন শুরু হবে এবং আগামী বুধবার (৩০ জুন) রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। 

 

সোমবার (২১ জুন) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। এর বাইরেও যদি কোনো জেলায় লকডাউন দেওয়ার প্রয়োজন মনে হয়, তাহলে জেলা প্রশাসন থেকে লকডাউন দিতে পারবে বলে তিনি জানিয়েছেন। লকডাউন চলাকালে এসব জেলায় মালবাহী ট্রাক ছাড়া কোনো যানবাহন চলাচল করতে পারবে না। 

 

এছাড়াও করোনা পরিস্থিতি বিস্তাররোধে দেশে চলমান বিধি-নিষেধের মেয়াদ আরো এক মাস বাড়িয়ে আগামী ১৫ জুলাই পর্যন্ত করা হয়েছে। এ বিষয়ে গত ১৬ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন