Logo
Logo
×

বিশেষ সংবাদ

সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে সর্বাত্মক লকডাউন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ জুন ২০২১, ১০:১৭ পিএম

সোমবার থেকে সীমিত, ১ জুলাই থেকে সর্বাত্মক লকডাউন
Swapno

সারাদেশে করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক  যাওয়ায় আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে সীমিত লকডাউন দিয়েছে সরকার। তবে, বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাত দিনের জন্য সারাদেশে সর্বাত্মক লকডাউন শুরু হবে। শনিবার (২৬ জুন) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।


প্রধান তথ্য অফিসার বলেন, সোমবার থেকে বুধবার পর্যন্ত সীমিত পরিসরে লকডাউন কার্যকর করবে সরকার। আর বৃহস্পতিবার থেকে ৭ দিনের জন্য পুরোপুরি লকডাউন থাকবে দেশ। শুক্রবার (২৫ জুন) প্রধান তথ্য অফিসার জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী সাত দিন সারাদেশে কঠোর লকডাউন জারি থাকবে।


তিনি আরও জানান, লকডাউনে জরুরি পরিষেবা ছাড়াসব সরকারি-বেসরকারি অফিস, দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যান ছাড়া সব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকবে। চিকিৎসা সংক্রান্ত কাজে শুধু যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম লকডাউনের আওতা বহির্ভূত থাকবে। একইদিন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আগামী এক সপ্তাহের জন্য আমরা কঠোর বিধিনিষেধ দেব, প্রয়োজন হলে আমরা সেটি আরও বাড়াব। 


তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে সীমিত, পরবর্তীতে বৃহস্পতিবার থেকে ৭ দিন সারাদেশে সর্বাত্মক লকডাউন থাকবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন