জলাবদ্ধতা নিরসন : আইভীর নিরন্তর চেষ্টা, আনন্দ ভ্রমণে শামীম
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৮ জুন ২০২১, ০৮:৪৯ পিএম
নারায়ণগঞ্জের আলোচিত দুই নেতার একজন হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী এবং অপরজন হলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। এই দুই নেতার এলাকায় এই বর্ষাকালে এসে সবচেয়ে আলোচিত বিষয় হলো জলাবদ্ধতা। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কিছু এলাকায় প্রবল বৃষ্টি হলে কিছু সময়ের জন্য জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বিপরিতে শামীম ওসমানের ফতুল্লা থানা এলাকা গোটা বর্ষাকাল জুরে ডুবে থাকছে।
এই মুহুর্তে ডুবে আছে ফতুল্লার বহু এলাকা। কিন্তু এই মুহুর্তে সিটি করপোরেশনের কোথাও কোনো জলাবদ্ধতা নেই। কিন্তু তারপরেও সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী আন্তরিক ভাবে চেষ্ঠা করছেন তার এলাকায় যেনো সাধারন মানুষের কোনো রকম দূর্ভোগ না হয়। যে সকল কারনে কিছু এলাকায় অল্প সময়ের জন্য হলেও জলাবদ্ধতা হচ্ছে সেই জলাবদ্ধতার কারন নির্ণয় করে তা নিরসন করার জন্য তিনি আন্তরিক ভাবে চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই মুহুর্তে যখন ফতুল্লার বিভিন্ন এলাকা ডুবে আছে তখন শামীম ওসমান আমেরিকা ভ্রমনে ব্যাস্ত রয়েছেন। তিনি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে আমেরিকায় বেড়াচ্ছেন।
এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা এবং ফতুল্লা থানা এলাকার জলাবদ্ধতা সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক, বৃহত্তর মাসদাইর ও জামতলা সহ প্রবল বৃষ্টিপাত হলে পানি জমছে। তবে এসব এলাকায় পানি জমলেও সেই পানি আবার কয়েক ঘন্টার মধ্যে নেমে যাচ্ছে। তারপরেও এই কয়েক ঘন্টার পানিতেই সাধারন মানুষের দূর্ভোগ হচ্ছে। ফলে এবারের বর্ষায় এখন থেকে এক সপ্তাহ আগে এসব এলাকায় যে পানি জমেছিলো তা যেনো আগামী দিনগুলিতে না জমে তার জন্য সচেষ্ঠ রয়েছেন মেয়র আইভী। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সূত্র জানিয়েছে এসব এলাকার পানি মাসদাইর কালিয়ানির খাল দিয়ে নদীতে নামে। সেই খালটি রয়েছে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নে। বিভিন্ন যায়গায় খালটি দখল করে নিয়েছে অবৈধ দখলদাররা। যার ফলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উল্লেখিত এলাকাগুলিতে পানি জমছে।
তাই এক মুহুর্তের জন্যও যাতে এসব এলাকায় কোনো রকম জলাবদ্ধতার সৃষ্টি না হয় তার জন্য রাতদিন একাকার করে চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন মেয়র আইভী। তিনি কালিয়ানির খাল খনন করার জন্য বেকু পাঠিয়েছেন। যদিও খালটি এনায়েতনগর ইউনিয়নে পরার কারনে তিনি সেখানে ভালো মতো অবৈধ দখলমুক্ত করতে পারেননি। তার পরেও তার চেষ্ঠার কোনো অন্ত নেই। এবং সিটি করপোরেশন এলাকার কোথাও এখন আর কোনো জলাবদ্ধতা নেই। তারপরেও নিজের এলাকার জনগনের পাশে রয়েছেন মেয়র আইভী। বিপরিতে শামীম ওসমানের ফতুল্লা ইউনিয়ন, এনায়েতনগর ইউনিয়ন এবং কুতুবপুর ইউনিয়নের বহু এলাকা গত দেড় মাস ধরে বৃষ্টির পানিতে ডুবে আছে। আর বৈশাখ মাস থেকেই এসব এলাকায় জলাবদ্ধতা শুরু হয়েছে। আর এখনতো ভয়াবহ অবস্থা বিরাজ করছে। কিন্তু এসব নিয়ে শামীম ওসমানের কোনো মাথা ব্যাথা নেই। তিনি ব্যাস্ত আছেন বিদেশে আনন্দ ভ্রমণ নিয়ে।
ফতুল্লা থানা এলাকার মানুষ মনে করেন আসলে মানুষের জন্য শামীম ওসমানের কোনো দরদ নেই। নেই কোনো আন্তরিকতা। ফতুল্লা এলাকায় স্বাধীনতার পর শামীম ওসমান ছাড়া আর কেউ এক বারের বেশি এমপি হতে পারেননি। কিন্তু তিনি এমপি হয়েছেন তিন তিন বার। যদিও তিন বারের মাঝে একবার তিনি জনগনের ভোটে নির্বাচিত হয়েছিলেন বলে জানিয়েছে ফতুল্লার বিভিন্ন পর্যায়ের সাধারন মানুষ। বিগত দুই নির্বাচনে তার জনগনের ভোট লাগেনি বলেই তারা মনে করেন।
ফলে তিনি তিন তিন বার এমপি হলেও এই অঞ্চলের উল্লেখযোগ্য কোনো উন্নয়ন করেননি। তার চরম ব্যার্থতার কারনেই ফতুল্লা থানা এলাকার রাস্তাঘাট এখন ডোবানালায় পরিনত হয়েছে। ফলে ওই সব এলাকার মানুষ এখন শামীম ওসমানের উপর চরম ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যাক্ত করছেন। সম্প্রতি বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং জাতীয় এবং লোকাল গণমাধ্যমে শামীম ওসমানের এলাকার এই জলাবদ্ধতা নিয়ে রিপোর্টের পর রিপোর্ট প্রকাশ হচ্ছে। এতে মানুষ এই এমপির প্রতি ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যাক্ত করছেন। মানুষ তাকে অভিসাপও দিচ্ছেন। কিন্তু এসব নিয়ে তার কোনো ভাবনা আছে বলেও কেউ মনে করেন না। এতে আইভী আর শামীম ওসমানের মাঝে একটি পরিষ্কার পার্থক্য ফুটে উঠেছে বলেই সকলে মনে করেন।


