Logo
Logo
×

বিশেষ সংবাদ

অজ্ঞাত দুই লাশের পরিচয় খুঁজছে সিআইডি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩০ জুন ২০২১, ০৭:১৯ পিএম

অজ্ঞাত দুই লাশের পরিচয় খুঁজছে সিআইডি
Swapno

শীতলক্ষ্যা নদীর সিদ্ধিরগঞ্জের পশ্চিম পাড় থেকে পানিতে ভাসমান ৩০ বছর বয়সী পুরুষের অজ্ঞাতনামা লাশ উদ্ধার থানা পুলিশ। এ ঘটনায় প্রথমে একটি অপমৃত্যু মামলা হয়। পরে ময়না তদন্তে পাওয়া যায় অজ্ঞাত ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তাই পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলা করেন। তবে এখনো সেই লাশের পরিচয় মেলেনি।

 

জানা গেছে, মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করে। পরে গুরুত্ব বিবেচনায় তদন্ত দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রায় দুই বছর পার হয়ে গেলেও অদ্যাবধি অজ্ঞাতনামা ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি নারায়ণগঞ্জের পরিদর্শক আতাউর রহমান জানান, নিহত ওই ব্যক্তি পুরুষ। তার বয়স অনুমানিক ৩০ বছর, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, পড়নে ছিলো ছাপা শার্ট ও কালো রংয়ের ফুল প্যান্ট পরা ছিল। দীর্ঘ চেষ্টার পরও লাশের কোন পরিচয় জানা যায়নি। তিনি আরও জানান,  যদি কেউ নিহত ওই ব্যক্তির পরিচয় জানে তাহলে নারায়ণগঞ্জ সিআইডিতে যোগাযোগ করতে বলা হচ্ছে।  

 

অপরদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম এর মোগড়াপাড়া ইউপির সোনাখালী এলাকার রাস্তার পাশ থেকে ৩৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার কওে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। ময়না তদন্তে ওই ব্যক্তিকে আঘাত করে হত্যার আলামত পাওয়া যায়। পরে  সোনারগাঁ পুলিশ বাদী হয়ে মামলা করে। তবে সেই ব্যক্তি পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, চলতি বছরের ২১ জানুয়ারী সকালে ৯ টার দিকে সোনাখালী এলাকার বাংলাফুড কারখানার পাশের রাস্তার থেকে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় পায়নি পুলিশ। তাই ময়না তদন্তের পর হত্যার আলামত পাওয়ায় মামলা হয় সোনারগাঁ থানায়।

 

এ থানার পুলিশ মামলার তদন্ত করলেও ঘটনার রহস্য কিনবা নিহতের পরিচয় যায়নি। পরবর্তীতে মামলাটি গুরুত্ব বিবেচনায় তদন্ত সিআইডিতে হস্তান্তর করা হয়। নারায়ণগঞ্জ সিআইডির উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, ঘটনাটি হত্যাকান্ডের। তবে নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাই যদি কেউ ওই ব্যক্তির  পরিচয় জানেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন