Logo
Logo
×

বিশেষ সংবাদ

হাজী রিপনের ক্ষমা প্রার্থনা, প্রেস ক্লাব ভবনে নিষিদ্ধ ঘোষণা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩০ জুন ২০২১, ১০:৪০ পিএম

হাজী রিপনের ক্ষমা প্রার্থনা, প্রেস ক্লাব ভবনে নিষিদ্ধ ঘোষণা
Swapno

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজের কাছে প্রেসক্লাবে এসে ক্ষমা প্রার্থনা করেছে জাতীয় পার্টির সন্ত্রাসী হাজী রিপন। এসময় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্যরা ও অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ক্ষমা প্রার্থনা করলেও নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে হাজী রিপনকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষনা করা হয় এবং প্রেসক্লাব সাধারন সম্পাদকের জিডির ব্যপারে পুলিশ নিজস্বভাবে ব্যবস্থা নেবে বলে এসময় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম জানান। 

 

বুধবার একটায় হাজী রিপন এক সহযোগিসহ নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আসে। এসময় প্রেসক্লাবের সভাপতির কক্ষে সভাপতি খন্দকার শাহ্ আলম, সাবেক সভাপতি আরিফ আলম দীপু, বর্তমান কোষাধক্ষ ও সাবেক সাধারন সম্পাদক আবু সাউদ মাসুদ, কার্যকরী সদস্য আনিসুর রহমান জুয়েল, বিল্লাল হোসেন রবিন, লুৎফর রহমান কাকন, দৈনিক সমকাল এর জেলা প্রতিনিধি আল আমিন খান মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

হাজী রিপন গত ২৮ জুন প্রেসক্লাবের সাধারন সম্পাদকের সাথে উত্তেজিত আচরন ও হুমকি প্রদানের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে শরীফ উদ্দিন সবুজসহ সকল সাংবাদিকের কাছে ক্ষমা প্রার্থনা করে। সে প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাত ধরে ক্ষমা চাইতে গেলে শরীফ উদ্দিন সবুজ বলেন, আপনি এর আগেও সাংবাদিকের উপর হামলা চালিয়েছেন। শহরে মাস্তানী করে বেড়ান। আপনাকে হাত ধরে ক্ষমা চাইতে দেবো না। আপনি দূর থেকে ক্ষমা প্রার্থনা করেন। 

 


নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম এসময় হাজী রিপনকে প্রেসক্লাব ভবনে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে জানিয়ে বলেন, তুমি আর কখনো প্রেসক্লাব ভবনে আসবে না। এমনকি প্রেসক্লাব ভবনের কোনো অফিসে, প্রেসক্লাব ভবনে অবস্থিত রেষ্টুরেন্টেও আসবেনা। 

 

গত ২৮ জুন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক লিফটে নামার সময় প্রেসক্লাবের তৃতীয় তলায় সাত থেকে দশ সেকেন্ড দেরী হয়। এ কারনে হাজী রিপন প্রেসক্লাব সাধারন সম্পাদকের সাথে উত্তেজিত আচরন করে এবং দেখে নেয়ার হুমকি দেয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন