নারী দিয়ে ফাঁদ পেতে ব্লাকমেইলিং, গ্রেফতার জনি
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৩ জুলাই ২০২১, ০৮:১৯ পিএম
বড় ভাইয়ের শিক্ষককে মায়ের অসুস্থতার কথা বলে বাসায় ডেকে এনে নারীর ফাঁদে ফেলে দৈহিক মেলামেশার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার হুমকি প্রদান করে ৫ লাখ টাকা দাবী করার অভিযোগে ব্ল্যাকমেইলিং গ্রুপের মূলহোতা মো.সালাউদ্দিন শেখ ওরফে জনিকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-১১'র সদস্যরা।
গ্রেফতার জনি ফতুল্লা থানার শিয়াচর পিলকুনি এলাকার মৃত সামছুদ্দোহার পুত্র। এ ঘটনায় বø্যাকমেইলিংয়ের শিকার শিক্ষক আবু নাঈম মো. রাফি বাদী হয়ে শুক্রবার ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।এর আগে বাদী গত মাসের ২৪ তারিখে ঘটনার বিস্তারিত জানিয়ে র্যাব-১১’র নিকট লিখিত অভিযোগ দায়ের করে। পরে র্যাব-১১'র সদস্যরা ঘটনার সত্যতা পেয়ে বৃহস্পতিবার (১ জুন) রাতে ফতুল্লা থানার পিলকুনি ফাতেমা আবাসন নামক দোতালা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে জনিকে আটক করে। এ সময় তার নিকট থেকে ধারন করা ভিডিওসহ ভিডিও ধারণ করার কাজে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে।
মামলায় উল্লেখ করা হয়েছে যে, পিলকুনির সামসউদ্দিনের পুত্র বাদী আবু নাঈম মো. রাফি একজন শিক্ষক। গ্রেফতার জনি তার ছাত্র আবুল কালাম আজাদের ছোট ভাই। সে সুবাদে জনি পূর্ব পরিচিত। সেই পরিচয়ের সূত্র ধরে গত মাসের ২৩ তারিখে জনি তার মায়ের অসুস্থতার কথা বলে বাদীকে মোবাইল ফোনে বিকেল ৫ টার দিকে বাসায় ডেকে নিয়ে আসে। বাসায় আসলে এক অজ্ঞাত তরুনীকে নিয়ে এসে জনি জানায় যে মেয়েটিকে চাকুরী দিতে হবে।এ সময় জনি তার অজ্ঞাতসারে তাকে কোকের সাথে যৌন উত্তেজক ট্যাবলেট তাকে খেতে বলে। সে তা সেবন করে। এ সময় তরুনীটি তাকে চাকুরীর জন্য বিভিন্ন অঙ্গ ভঙ্গিমায় তাকে আকৃষ্ট করে দৈহিক মিলনে প্রলুদ্ধ করে। তখন সে নিজেকে সামলাতে না পেরে তরুণির সাথে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয়।
বিষয়টি জনি গোপনে ভিডিও ধারণ করে। পরে রাত ১০ টার দিকে জনি তাকে মোবাইল ফোন করে জানায় যে,তরুণির সম্পর্কের বিষয়টি ভিডিও ধারন করা হয়েছে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার হুমকী দিয়ে তার নিকট পাঁচ লাখ টাকা দাবী করা হয়। এতে করে বাদী ঘটনার পরদিন ২৪ তারিখ র্যাব-১১’র আদমজী কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করে।
উল্লেখ, গ্রেফতার জনির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ, হত্যা মামলা রয়েছে। মাদক ব্যবসা সহ নারী দিয়ে ফাঁদ তৈরি করে ব্ল্যাক মেইলিংয়েরও বহু সংখ্যক অভিযোগ রয়েছে জনির বিরুদ্ধে। সর্বশেষ তিনি ২০১৮ সালে খাবারের সাথে ট্যাবলেট মিশিয়ে অচেতন করে এক শিশুকে ধর্ষণ করে। সে মামলায় ২ বছরেরও বেশী কারাগারে আটক থাকার পর জামিনে বেরিয়ে এসে তার পুরোনো দুই সহোযোগি তোফাজ্জল হোসেন ওরফে মেজর ওরফে তুজু ডাকাত ও আলম ওরফে মাইচ্ছা আলমকে সাথে নিয়ে নিজ বাড়ীতে বসেই বø্যাকমেইলিংসহ সক্রিয় হয়ে উঠে সমাজ বিরোধী নানা অপরাধমূলক কর্মকান্ড। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, বø্যাকমেইলিং করার অভিযোগে জনির বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার সাথে কে জড়িত রয়েছে তাও খতিয়ে দেখা হবে।


