Logo
Logo
×

বিশেষ সংবাদ

রূপগঞ্জে অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৯ জুলাই ২০২১, ০৫:০২ পিএম

রূপগঞ্জে অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক
Swapno

 

রূপগঞ্জে সেজান জুস তৈরি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। রাষ্ট্রপতি শুক্রবার (৯ জুলাই) এক শোকবার্তায় অগ্নিকান্ডে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 

 

রাষ্ট্রপতি একইসঙ্গে ভয়াবহ এ অগ্নিকান্ডে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এর আগে বৃহস্পতিবার (৮ জুলাই) রূপগঞ্জে সজীব গ্রুপের হাশেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৫২ জন নিহতের খবর পাওয়া গেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন