Logo
Logo
×

বিশেষ সংবাদ

ত্বকী হত্যার ১০০মাস উপলক্ষে বিশ্বের বিভিন্নপ্রান্তে আলোকপ্রজ্বালন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ জুলাই ২০২১, ০৫:১৭ পিএম

ত্বকী হত্যার ১০০মাস উপলক্ষে বিশ্বের বিভিন্নপ্রান্তে আলোকপ্রজ্বালন
Swapno

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১০০ মাস উপলক্ষে ত্বকী সহ সকল হত্যা ও বিচারহীনতার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আলোক প্রজ্বালন কর্মসূচির সাথে সংহতি জানিয়ে ৮ জুলাই ২০২১ বিশে^র বিভিন্ন প্রন্তে আলোক প্রজ্বালন অনুষ্ঠিত হয়েছে।  যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মনসুর আমেদ, তন্বী মনসুর ও আসিয়া আলোক প্রজ¦ালন কেরন। কানাডার অন্টারিওতে হাবীবা শাহাদাত ও লিমা ফাতাহ, যুক্তরাজ্যে নটিংহাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. রুমানা হসেম, অস্ট্রেলিয়ার সিডনিতে মানবাধীকার সংগঠক সামারী চাকমা, রাশিয়াতে ডা. সুকান্ত সাহা রিংকু, সিংগাপুরে কথা সাহিত্যিক শহিদ হোসেন খোকন তার পরিবার নিয়ে আলোক প্রজ্বালন করেন। 

 

ভারতের কলকাতায় জয়া বর্ণালী গাঙ্গুলী, হুগলীতে রীতা চ্যাটার্জী তাদের পরিবার নিয়ে আলোক প্রজ¦ালন করেন। ত্বকী হত্যার ১০০ মাস উপলক্ষে দেশব্যাপী আলোক প্রজ¦ালনের আহ্বান থাকলেও দেশের বাইরে কয়েকটি দেশ নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আহ্বানের সাথে সংহতি জানিয়ে ত্বকী সহ দেশে ও বিশে^র সকল হত্যা নিপীড়ন ও বিচারহীনতার বিরুদ্ধে একযোগে কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। 

 

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ সড়কের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। এর দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। ৫ মার্চ ২০১৪ তদন্তকারী সংস্থা র‌্যাব সংবাদ সম্মেলন করে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদেরই টর্চারসেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। অচিরেই তারা অভিযোগপত্র আদালতে পেশ করবেন। কিন্তু সে অভিযোগপত্র আজো আদালতে পেশ করা হয় নাই। ত্বকী হত্যার পর থেকে বিচার শুরু ও চিহ্নিত আসামীদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন