রূপগঞ্জ ট্র্যাজেডির ঘটনাস্থল পরিদর্শনে আ’লীগের প্রতিনিধিদল
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১১ জুলাই ২০২১, ০৫:৩৪ পিএম
কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক মির্জা আজম বলেছেন, শুনেছি এই ভবনের একটি ফ্লোরে শ্রমিকদের তালাবদ্ধ করে রাখা হয়েছিল। তালাবদ্ধের ঘটনা উদঘাটন করে এ ঘটনার দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। রবিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকার হাসেম ফুড কারখানায় অগ্নিকান্ডে ৫২ শ্রমিক মৃত্যুর ঘটনায় আওয়ামীলীগের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এসময় মির্জা আজম বলেন, হাসেম ফুড কারখানায় যে মর্মান্তিক দুর্ঘটনা এখানে ঘটে ৫২ জন শ্রমিকের এখানে মৃত্য হয়েছে। এ ধরণের ঘটনা কারোরই কাম্য নয়। তারপরওএ ধরনের দুর্ঘটনা ঘটছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনটি ইতিমধ্যে গঠন করেছেন। সে কমিটির তদন্ত অনুযায়ী যারা দোষী হবে তাদের বিচারের মুখোমুখি হতে হবে। একই সঙ্গে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। যারা নিহত হয়েছে সরকারের পক্ষ থেকে তাদের জন্য ২ লাখ টাকা ও আহতদের জন্য নগদ ৫০ হাজার টাকা টাকা ঘোষণা করা হয়েছে। এরপর ও আহত শ্রমিকদের আরো সহযোগীতার আশ^াস দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য বিভিন্ন আইনানুগ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটপনায় সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রতিষ্ঠানের মালিকসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় যার সাথেই সম্পৃক্ত থাকুক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকেই অনুমোদন নেওয়া হলেই এধরনের প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। এক্ষেত্রে যদি কারো দুর্নীতি থাকে তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। আমি শোকশন্তপ্ত পরিবারের জন্য সমোবেদনা জানাই। এ কারখানায় কিভাবে শিশু শ্রমিকরা কাজ করতে আসলো। কারা এখানে শিশু শ্রমিকদের এখানে কাজ করতে নিয়ে আসলো তাদের সকলে আইনের আওতায় আনা হবে।
এসময়ে হাসেম ফুড লিমিটেড কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় দোষীদের সাজা পেতে হবে বলে মন্তব্য করেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। মন্ত্রী আরো বলেন, সত্য ঘটনা উদঘাটনের জন্যই জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও কারখানা পরিদর্শন অধিদপ্তরের পক্ষ থেকে ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ তদন্ত প্রতিবেদন আসলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। এছাড়া গ্রেফতারকৃতদের ৪ দিনে যে রিমান্ডে আনা হয়েছে, এতেও ঘটনা বেরিয়ে আসতে পারে। আর যাতে কোন কারখানায় এ ধরনের অগ্নিকান্ডের ঘটনা না ঘটে সে ব্যপারে সরকার ব্যবস্থা গ্রহণ করছেন।
প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, কেন্দ্রীয় কার্যকরী সদস্য আনোয়ার হোসেন শাহাবুদ্দিন ফরাজী, সৈয়দ আব্দুল আউয়াল শামীম। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, উপজেলা শাহজাহান ভুইয়াসহ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।
গত বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ২৯ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে আগুন। তবে এ সময়ের মধ্যে ঝরে গেছে ৫২ টি প্রাণ। আহত হয়েছেন অন্তত ৫০ জন।


