লকডাউন ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে: তথ্য অধিদফতর
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১২ জুলাই ২০২১, ০৭:৩৫ পিএম
করোনা সংক্রমণ রোধে আরোপিত বিধিনেষেধ আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। সোমবার (১২ জুলাই) তথ্য অধিদফতরের এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে।
প্রধান তথ্য কর্মকর্তার বরাত দিয়ে তথ্য বিবরণীতে আরও জানানো হয়, তবে আগামী ২৩ জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ জারি করা হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার (১৩ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।


