Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জ ফ্রেমিং এবং ব্র্যান্ড সং এর মোড়ক উন্মোচন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ০৪:০৭ পিএম

নারায়ণগঞ্জ ফ্রেমিং এবং ব্র্যান্ড সং এর মোড়ক উন্মোচন
Swapno

জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব কে এম আলী আজম বলেছেন নারায়নগঞ্জের ইতিহাস এবং ঐতিহ্য কে তুলে ধরার জন্য নারায়নগঞ্জ ফ্রেমিং এবং ব্রান্ড সং গুরুত্বপুর্ন ভুমিকা পালন করবে। তিনি বলেন একটি জেলার টুরিষ্ট স্পটের বর্ননা সহ সচিত্র প্রকাশনা থাকলে জেলার ইকো টুরিজম বিকাশে সহায়ক হিসেবে কাজ করবে। তিনি মঙ্গলবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়নগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে নারায়নগঞ্জের ইতিহাস এবং ঐতিহ্যকে নিয়ে নির্মিত নারায়ণগঞ্জ ফ্রেমিং এবং ব্র্যান্ড সং এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা তাদের উপর অর্পিত রুটিন কাজের বাইরেও অনেক কাজ করে থাকেন।তারা জেলার ইতিহাস এবং ঐতিহ্য কে ইতিবাচক ভাবে উপস্থাপন করবেন এমটাই প্রত্যাশা আমাদের। তিনি বলেন নারায়নগঞ্জের ফ্রেমিং এবং ব্র্যান্ড সং একটি ধারাবাহিক উদ্দোগ এবং শ্রমের ফসল। এ কাজটি করার জন্য জেলা প্রশাসনের টিমকে অভিনন্দন জানাই। 

 

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান,অতিরিক্ত সচিব আনিছুর রহমান মিয়া এবং অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা,অতিরিক্ত জেলা প্রশাসক শামীম বেপারী,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা ,নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম সহ প্রশাসনের কর্মকর্তারা। এসময় ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান তার শৈশবের স্মৃতিচারন করে বলেন নারায়নগঞ্জের একটি দীর্ঘ সময়ের ঐতিহ্য রয়েছে। নারায়নগঞ্জের জামদানী মসলিন বিশে^র সাথে এ জেলাকে পরিচিত করে দিয়েছে। আমি এ শহরের একজন সন্তান হিসেবে পরিচয় দিতে গৌরববোধ করি।অতিরিক্ত সচিব আনিছুর রহমান মিঞা বলেন আমার কর্মকালীন সময়ে নারায়নগঞ্জের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে কাজ করার চেষ্টা করেছে। আমাদের পরবর্তী প্রশাসনের কর্মকর্তারা এ ধারা অব্যাহত রাখবে এমনটাই প্রত্যাশা করি। পরে ব্র্যান্ড সং অংশগ্রহনকারী শিল্পী ও কলাকুশলীদের মধ্যে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন