কোরবানির গরু কিনলেন এমপি শামীম ওসমান
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ১২:০৮ এএম
নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য শামীম ওসমান এবার সরাসরি খামার থেকে কোরবানীর জন্য দুইটি গরু ক্রয় করেছেন। গতকাল দুপুর ১টার দিকে তিনি নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আরকে এগ্রো ফার্ম থেকে ওই দুইটি গরু ক্রয় করেন। আরকে এগ্রো ফার্মের ম্যানেজার আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেন।
এছাড়া তাদের ফেসবুক পেজেও গরু কেনার বিষয়টি পোস্ট করা হয়। সেখানে তারা শামীম ওসমানের ছবিও সংযুক্ত করেন। এবার কয়েকদিন আগে থেকেই আরকে এগ্রো ফার্ম তাদের ফেসবুক পেজে গরু বিক্রির বিজ্ঞাপন প্রচার করতে থাকেন।
তাছাড়া প্রশাসনও এবার গরু ক্রয় বিক্রয়ে অনলাইন পদ্ধতি অবলম্বনের তাগিদ দেন। প্রতিবারের ন্যায় এবারেও কোরবানির গরু আরকে এগ্রো ফার্ম থেকে ক্রয় করায় শামীম ওসমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আরকে এগ্রো ফার্ম কর্তৃপক্ষ।


