Logo
Logo
×

বিশেষ সংবাদ

২১ জুলাই শাহাদাৎ হোসেন এর মৃত্যুবার্ষিকী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২০ জুলাই ২০২১, ০৫:০৪ পিএম

২১ জুলাই শাহাদাৎ হোসেন এর মৃত্যুবার্ষিকী
Swapno

 ডা.শাহাদাৎ হোসেন (২৭ জানুয়ারি ১৯২২ - ২১ জুলাই ১৯৯৪)। ভাষাসংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক, আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য। গত শতকের আশির দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ স্বাধীনতার পূর্বে ও পরে দেশের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে সক্রিয় ছিলেন। তিনি নারায়ণগঞ্জ শহরে প্রথম দন্ত-চিকিৎসক।  ১৯২২ সালের ২৭ জানুয়ারি শাহাদাৎ হোসেন নারায়ণগঞ্জ শহরের কুঞ্জবিহারী সাহা সড়কে (কালীর বাজর) জন্মগ্রহণ করেন। পিতা আবদুল আজিজ মোল্লা।

 

 চার ভাই পাঁচ বোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। তিনি এস হোসেন নামেই সর্বত্র পরিচিত ছিলেন। কলকাতা থেকে চিকিৎসা শাস্ত্রে অধ্যায়ন শেষে ১৯৪৬ সালে নারায়ণগঞ্জ শহরের সিরাজদৌল্লা সড়কে চিকিৎসাকেন্দ্র স্থাপন করে চিকিৎসা পেশা শুরু করেন। রাজনীতিতে প্রথমে মুসলিম লীগ ও পরে মুসলিম আওয়ামী লীগ বা আওয়ামী লীগ প্রতিষ্ঠায় যুক্ত হয়ে আমৃত্যু এ সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। 

 

সামাজিক ও রাজনৈতিক কর্মকা-ের মাধ্যমে তিনি সবসময় মানুষের পাশে থেকেছেন। ১৯৯৪ সালের ২১ জুলাই শাহাদাৎ হোসেন স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে ও অসংখ্য আত্মিয়-গুণগ্রাহী রেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ২১ জুলাই তাঁর ২৭ তম মৃত্যুবার্ষিকী।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন