Logo
Logo
×

বিশেষ সংবাদ

মেয়র আইভীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ০৯:৪৬ পিএম

মেয়র আইভীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মাতা মমতাজ বেগম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

মমতাজ বেগম ছিলেন, মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক এবং নারায়ণগঞ্জ পৌরসভার দুইবার নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত আলী আহম্মদ চুনকার স্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি মৃত্যুকালে তিন মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

রোববার বাদ এশা বেপারীপাড়া জামে মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে মাসদাইর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন