Logo
Logo
×

বিশেষ সংবাদ

না ফেরার দেশে কবি আমজাদ হোসেন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০১ আগস্ট ২০২১, ০৯:০০ পিএম

না ফেরার দেশে কবি আমজাদ হোসেন
Swapno

না ফেরার দেশে চলে গেলেন কবি আমজাদ হোসেন। রবিবার বিকেল সাড়ে চারটায় ঢাকা আজগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তার মৃত্যুতে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ষাট দশকের শক্তিশালী কবি আমজাদ হোসেন সাহিত্য বিতানের মাধ্যমে নারায়নগঞ্জের সাহিত্যচর্চাকে এগিয়ে নিয়ে যান।

 

স্বাধীনতার পর তিনি সাহিত্য বিতানের পাশাপাশি সাংস্কৃতিক সংগঠন শাপলা এবং পলাশের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি নারায়নগঞ্জ থিয়েটারের প্রতিষ্ঠাকালীন থেকে জড়িত থেকে বেশ কিছু নাটকে অভিনয় এবং পরিচালনা করেন। স্বাধীনতার পরে তিনি আলোচিত চলচ্চিত্র তিতাস একটি নদীর নামে নির্মিত চলচ্চিত্রের সাথে জড়িত ছিলেন। তার দুইটি কাব্য গ্রন্থ বেড়িয়েছে।

 


মৃত্যুকালে কবি আমজাদ হোসেন দুই পুত্র এবং স্ত্রী সহ অসংখ্য আত্বীয়স্বজন, বন্ধুবান্ধব এবং শুভাকাংখি রেখে গেছেন। তার বড় ছেলে ফয়সাল পরাগ সাংবাদিকতার পাশাপাশি গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত। অপর ছেলে আফজাল হোসেন পন্টি নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক এবং বাংলাভিশন ও আজকের পত্রিকার নারায়নগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। রবিবার রাত দশটায় মরহুম আমজাদ হোসেনকে উত্তর চাষাড়া জামে মসজিদে জানাজা শেষে মাসদাইর কবরস্থানে দাফন করা হবে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন