চুনকার মৃত্যুতে বার বার ছুটে এসেছিলেন জননেত্রী শেখ হাসিনা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০১ আগস্ট ২০২১, ১০:৫২ পিএম
# তখন চুনকার রেখে যাওয়া পরিবারকে বটবৃক্ষের মতোই ছায়া দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার মমতাজ বেগমের মৃত্যুতেও শোক ও সহানুভুতি জানাতে ভুল করেননি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর মা মমতাজ বেগমের মৃত্যুতে খবর পেয়ে সঙ্গে সঙ্গেই শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমার পরিবারের খোঁজ খবর নিয়েছেন এবং পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি খারাপ। করোনার মহামারি সামাল দিতে গিয়ে হিমসিম খাচ্ছে সরকার। তারপরেও প্রয়াত জননেতা আলী আহম্মদ চুনকার সহধর্মীনি এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর মায়ের মৃত্যুতে শোক ও সহানুভুতি জানাতে দেরী করেননি প্রধানমন্ত্রী।
এদিকে ১৯৮৫ সালের ২৫ ফেব্রুয়ারী মৃত্যুবরন করেছিলেন মেয়র আইভীর পিতা ও জননেতা আলী আহম্মদ চুনকা। আলী আহম্মদ চুনকার মৃত্যুর পর বার বার তৎকালিন আওয়ামী লীগ দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুনকার বাড়িতে ছুটে এসেছিলেন। তিনি চুনকার মৃত্যুর সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের সহানুভুতি জানাতে তার বাড়িতে ছুটে এসেছিলেন।
এরপর তার কুলখানি এবং স্মরণসভায়ও আসেন নেত্রী শেখ হাসিনা। তিনি তখন আলী আহম্মদ চুনকার পরিবারকে বট বৃক্ষের ছায়ার মতোই ছায়া দিয়েছিলেন। আবার এখন যখন মমতাজ বেগম ইন্তেকাল করলেন তখনো তিনি সঙ্গে সঙ্গেই সহানুভুতি জানালেন এবং শোক প্রকাশ করলেন। আর এই কারনেই মেয়র আইভী ও তার পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।


