Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জ ক্লাব থেকে মদ বিয়ার চুরি !

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০১ আগস্ট ২০২১, ১১:০৮ পিএম

নারায়ণগঞ্জ ক্লাব থেকে মদ বিয়ার চুরি !
Swapno

# বার বন্ধ থাকা সত্ত্বেও কেউ মদ বিয়ার বাইরে আনলে, সেটা চুরি- টিটু


# এই ধরনের কর্মকান্ডে ক্লাবের সুনাম নষ্ট হচ্ছে- এড. মাসুম


# দ্রুতই আমরা ব্যবস্থা গ্রহণ করবো- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর



শত বছরেরও বেশি সময় ধরে শহরের উকিলপাড়া এলাকায় ইতিহাসের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে ‘নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড’। এটিকে শিল্প নগরী নারায়ণগঞ্জ জেলার আভিজাত্যের অন্যতম প্রতীকও বলা হয়। মূলত স্থানীয় ধনকুবের থেকে শুরু করে রাজনীতিবিদ ও বিভিন্ন এলিট শ্রেণির মানুষের পদচারনায় দিনরাত মুখরীত থাকে এই ক্লাব। ফলে এটি যেহেতু জেলার ধনিকশ্রেণির মানুষের বিনোদনের কেন্দ্রস্থল; তাই এই ক্লাবের একদিকে যেমন সুনাম আছে, ঠিক তেমনি আছে বদনাম!

 

জানা গেছে, বদনামের ঝুঁলিতে ক্লাবে একাধিকবার প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং অর্থিক অনিয়মের বিষয়টি সবচেয়ে বড়। তবে সম্প্রিতি এগুলো ছাড়াও আরো একটি অনিয়মের খবর পাওয়া গেছে। সূত্র বলছে, অ্যালকোহল জাতীয় মদ কিংবা বিয়ার, ক্লাবের বাহিরে বিক্রির কোন নিয়ম নেই। এগুলো শুধু ক্লাবের সদস্যরাই বারের মধ্যে নিদৃষ্ট পরিমাণে গ্রহন করতে পারবে। কিন্তু এখন এসব নিয়মের তোয়াক্কা না করেই কিছু অসাধু কর্মকর্তা ক্লাবের বাইরে মদ এবং বিয়ার বিক্রি করছে বলে জানা গেছে। তাই এই সূত্র ধরে গতকাল শনিবার সরেজমিনে নারায়ণগঞ্জ ক্লাবের প্রধান গেইটের সামনে গিয়ে এর সত্যতাও মিলেছে।

 

সেখানে দেখা যায়, বিকেল ৪ টার দিকে একটি সাদা মাইক্রো গাড়ি থেকে একদল অল্প বয়সী যুবক প্রথমে ক্লাবের ভেতরে প্রবেশ করে। এরপর ঠিক ১০ থেকে ১৫ মিনিট পরে এরা ক্লাবের ভেতর থেকে দুইটি বড় ব্যাগ ভর্তি মদ ও বিয়ার নিয়ে, বাহিরে এসে গাড়িতে উঠে চলে যায়। কিন্তু ক্লাব সভাপতি তানভীর মোহাম্মদ টিটুর দাবি, এখন করোনাকালীন সময়ে ক্লাব ও বার যেহেতু বন্ধ তাই যারা এই মদ ও বিয়ার বাইরে এনেছে তারা চুরি করেছে!  

 

জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ‘নারায়ণগঞ্জ ক্লাবের ভেতর থেকে বাহিরে কেউ কোন প্রকার মদ অথবা বিয়ার বাহিরে আনতে পারবেনা। তাই আমরা যদি সেখানে এমন কিছুর প্রমাণ পাই তাহলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো’। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ক্লাবের এক কর্মকর্তা বলেন, ‘রোজার ঈদ এবং কোরবানীর ঈদ এলে ক্লাবের কিছু কর্মচারীদের মাধ্যমে মদ ও বিয়ার বাহিরে খুচরা বিক্রি হয়। আর এই বিষয়টি ক্লাবের অনেকেই জানে। অথচ এতে দিনদিন ক্লাবের মান নিচে নেমে গেলেও ক্লাব সংশ্লিষ্টরা এ বিষয়ে তেমন কোন পদক্ষেপ নিচ্ছেনা’।

 

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সদস্য ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম বলেন, ‘মূলত যারা বার ব্যবহার করতে চায় তারা ক্লাবের ভিতরেই চাইলে... করতে পারবে। কিন্তু কোনকিছু ক্লাব থেকে বাইরে আনতে পারবেনা। আর আমার কাছে মনে হয় এটা ক্লাবের সংবিধানেও নেই। তাই কেউ যদি এ ধরনের কাজ করে থাকে, তাহলে এতে অবশ্যই ক্লাবের সুনাম নষ্ট হচ্ছে। আমি ক্লাবের একজন সদস্য হিসেবে ক্লাব কর্তৃপক্ষকে এর জন্য দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য আহবান জানাচ্ছি’।

 

এদিকে নারায়ণগঞ্জ ক্লাবের বর্তমান সভাপতি তানভীর মোহাম্মদ টিটু এ বিষয়ে বলেন, ‘ আসলে এখন ক্লাব এবং বার দুটোর বন্ধ। তাই কেউ যদি এগুলো সত্যিই বাহিরে নিয়ে আসে তাহলে তারা চুরি করেছে! আমি দ্রুতই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করছি।’
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন