Logo
Logo
×

বিশেষ সংবাদ

মিউজিয়াম করতে ৪টি স্থান পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৪ আগস্ট ২০২১, ০৯:৪২ পিএম

মিউজিয়াম করতে ৪টি স্থান পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
Swapno

বন্দরের শীতলক্ষ্যা নদীর পারে পরিত্যক্ত অবস্থায় পরে থাকা মুক্তিযুদ্ধ চলাকালিন এক জাহাজ পুনরুদ্ধার করে মিউজিয়াম করতে ৪টি স্থান পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার (৪ আগষ্ট) বিকেলে নারায়ণগঞ্জের বন্দর শীতলক্ষ্যা নদীতে তারা এ পরিদর্শন করেন।

 

 
পরিদর্শনশেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, আমাদের মহান স্বাধীনতার যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে যে ২৬ টি জাহাজ ছিলো, সেগুলো আমাদের মুক্তিযোদ্ধারা এক দিনে ডুবিয়ে দিয়েছিলো। সেই স্মৃতিকে সংরক্ষন করার জন্য এমবি ইকরাম নামক একটি জাহাজের ধ্বংসাবশেষ আমরা উদ্ধার করে সংরক্ষন করেছি এবং এই অংশগুলোকে আমরা এমন ভাবে সংরক্ষন করতে চাই যাতে আমাদের গৌরব গাথা মুক্তিযোদ্ধাদের সম্পর্কে পরবর্তি প্রজন্ম ও দেশি বিদেশি পর্যটকরাও যাতে জানতে পারে। তাই আমাদের একটি পরামর্শ কমিটির মাধ্যমে আমরা জানার চেষ্টা করছি যে, কোন স্থানে এটি তৈরি করলে ভালো হবে? এবং ভালোভাবে সংরক্ষন করা যাবে। আজ আমরা এ জন্য মোট ৪টি স্থান দেখেছি।

 

এ সময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেন, আমাদের র্দুভাগ্য যে ৫০ বছরেও আমরা মুক্তি যোদ্ধাদের স্মৃতি সংরক্ষন করতে পারি নাই। আমাদের প্রধানমন্ত্রী ১২ বছর যাবত মুক্তিযোদ্ধাদের পক্ষে নিরালসভাবে কাজ করে যাচ্ছে। তারই একটি অংশ যে এমবি ইকরাম আমরা খুজে পেয়েছি ও উদ্ধার করতে পেরেছি। সেটিকে সংরক্ষন করে আমাদের ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষে আমরা দেখে গেলাম। পরামর্শ কমিটির সাথে কথা বলে তাদের প্রস্তাবনা অনুযায়ি এখানে এমন একটি মিউজিয়াম তৈরি করতে চাই, যেটা ১শত বছর পরেও মুক্তিযোদ্ধাদের কথা বলবে। আমরা আশা করি মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের নেতৃত্বে এরকম একটি গর্বের কাজও সমাপ্ত হবে।

 

এ সময় পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, জাতীয় মুক্তিযোদ্ধা সংসদের স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব খাজা মিয়া, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী, বিআইডবিøউটি এর চেয়ারম্যান গোলাম সাদেক, বিআইডব্লিউটি এর নারায়ণগঞ্জ বন্দর এর পরিচালক ওয়াকিল নেওয়াজ, যুগ্ম পরিচালক মাসুদ কালাম ও তত্ত্বাধায়ক ফয়সাল আলম। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন