Logo
Logo
×

বিশেষ সংবাদ

রেলের মহাপরিচালক বলছেন কোন কারণ নেই ট্রেন বন্ধের

Icon

মো. মোমিনুল ইসলাম

প্রকাশ: ১২ আগস্ট ২০২১, ০৬:৩২ পিএম

রেলের মহাপরিচালক বলছেন কোন কারণ নেই ট্রেন বন্ধের
Swapno

অনিশ্চিয়তার মুখে নারায়ণগঞ্জ-ঢাকা রেল যোগাযোগ ব্যবস্থা। দীর্ঘ কঠোর লকডাউন সিথিল হলেও নারায়ণগঞ্জের সাথে ঢাকার রেল যোগাযাগ বন্ধ রয়েছে কোন ঘোষণা ছাড়াই। নারায়ণগঞ্জ রেলওয়ের সাথে সংশ্লিষ্টরা বলছেন উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও মিলছেনা কোন উত্তর।

 

গতকাল বুধবার থেকে নারায়ণগঞ্জসহ পুরো বাংলাদেশে একযোগে শুরু হয়েছে পরিবহন চলাচল, খুলেছে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান। এদিকে কঠোর লকডাউন তুলে নেওয়ার পর চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে নারায়ণগঞ্জ। গতকাল নগরীর বিপণিবিতান, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন মার্কেটগুলোতে ছিল মানুষের উপচেপড়া ভীর, সড়কেও ছিল তীব্র যানজোট।

 

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ রেল যোগাযোগ ব্যবস্থায় জেলার বাসিন্দারা খুবই কম ভাড়া ও অল্প সময়ে নিজ গন্তব্যে যেত পাড়তো। নারায়ণগঞ্জে বসবাসকারী এমন অনেক সরকারী কর্মকর্তা রয়েছেন যারা এই যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করেই দপ্তরগুলোতে অফিস করে আসছিলেন। এদিকে সড়কপথে ঢাকা যেতে এখনো ঘন্টা সময় অতিবাহিত হয়, গুনতে ট্রেনের চেয়ে দিগুন ভাড়া।

 

নারায়ণগঞ্জ রেলওয়ের স্টেশন মাষ্টার কামরুল হাসান বলেন, রেলওয়ের কন্ট্রোল থেকে নির্দেশনা পেলেই ট্রেন চলাচল শুরু হবে। কিন্তু কন্ট্রোলে যোগাযোগ করলে তারা এই ব্যাপারে কোন নির্দেশনা দিতে পারেনি। কন্ট্রোল বলছে মন্ত্রণালয়ের কথা। সেখান থেকে নির্দেশনা আসলে স্বচল হবে নারায়ণগঞ্জ-ঢাকা রেল যোগাযোগ। এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কিমিটর সদস্য রুহুল আমিন শিকদারের করা একটি পোষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

 

রুহুল আমিন তার ফেসবুকে লিখেছেন, বাস মালিকদের থেকে মোটা অংকের উপ টোকন নিয়ে, নারায়ণগঞ্জ বাসির  সবচেয়ে জনপ্রিয় পরিবহন মাধ্যম ঢাকা-নারায়ণগঞ্জ রেল করোনার অজুহাতে দীর্ঘ দের বছর বন্ধ। রুহুল আমিন শিকদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, নারায়ণগঞ্জবাসীর কাছে সবচেয়ে জনিপ্রিয় মাধ্যম হলো ট্রেন। বর্তমান বাস মালিকরা বিশেষ সুবিধা দিয়ে জনপ্রিয় ট্রেন যোগাযোগকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে। তিনি জানান, এর আগেও লকডাউনের পর সবকিছু খুললেও এই যোগাযোগ ব্যবস্থাটি ছিল অচল।

 

বাংলাদেশ রেলওয়ে, ঢাকা এর অতি. মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধের কোন কারণ নেই। করোনার কারণে আন্তঃনগর ট্রেন ৮০ ভাগ চলছে, বন্ধ আছে ২০ ভাগ। সারা দেশের লোকাল ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পুনরায় সকল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে। সরেজমিনে নারায়ণগঞ্জের বেশ কয়েকটি স্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনগুলোতেও চলছে প্ল্যাটফর্ম নির্মাণ ও সংস্কার কাজ। ডাবল লেন তৈরির প্রকল্প চলমান থাকায় তা নিয়েই বেশি ব্যস্ততা। এমন পরিস্থিতিতে ট্রেন চালু আদৌও সম্ভব কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

 

এদিকে স্থানীয়রাও বলছেন, নারায়ণগঞ্জের পরিবহন সংশ্লিষ্টদের সুবিধা দিতেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ রুটে ট্রেন চললে পবিহন কর্তাদের ক্ষতি হয়। তাই তাদের যোগসাজেস ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা অতিদ্রুত ট্রেন চালুর দাবি জানিয়েছেন। যদি বাস চলতে পারে তাহলে ট্রেন কেন চলতে পারবেনা এমনও প্রশ্ন করেছেন অনেকে।

 

ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেনের নিয়মিত যাত্রী আনোয়ার হোসেন জানিয়েছেন, সর্বাত্মক কঠোর লকডাউন সিথিল হয়েছে। নারায়ণগঞ্জসহ সারা দেশে খুলে দেয়া হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, সড়কে চলছে সকল প্রকার যানবাহন। বরাবরের মতই বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, সেই সাথে বন্ধ আছে নারায়ণগঞ্জ-ঢাকা রেল যোগাযাগ। ট্রেনই হলো একটি মাধ্যম যেটা দিয়ে অল্প সময়ে গন্তব্যে যাওয়া যায় এবং ভাড়াও লাগে কম। জনস্বার্থে কথা বিবেচনা করে ঢাকা-নারায়ণগঞ্জে ট্রেন পুনরায় চালু করা প্রয়োজন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন