Logo
Logo
×

বিশেষ সংবাদ

বঙ্গবন্ধুর আদর্শ এবং চেতনাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে :ডিসি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ আগস্ট ২০২১, ০৮:৪৪ পিএম

বঙ্গবন্ধুর আদর্শ এবং চেতনাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে :ডিসি
Swapno

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, বর্তমান প্রজন্মকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সাথে বঙ্গবন্ধু অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ঘাতকরা আমাদের ইতিহাসকে ভিন্ন ধারায় প্রবাহিত করার চেষ্টা করেছেন। কিন্তু একটি সময়ে সেটি তারা করতে পারেনি।

 

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল বলেই আজ আমরা সমাজে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত। যদি পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকতাম তাহলে আমি আজকে জেলা প্রশাসক হতে পারতাম না। অনেকেই এ পর্যায়ে আসতে পারত না। তিনি বলেন, আমাদের বর্তমান প্রজন্মকে দেশের ইতিহাস জানতে হবে। আমাদের একটি সমৃদ্ধ ইতিহাস আছে। যে ইতিহাসের জন্য আমরা গৌরববোধ করতে পারি। তিনি বলেন, বর্তমানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের প্রত্যেককে বঙ্গবন্ধুর আদর্শ এবং চেতনাকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।

 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে বঙ্গবন্ধুর আদর্শ এবং ত্যাগের কথা জানতে হবে। আমাদের হৃদয়ে বঙ্গবন্ধুকে ধারণ করতে হবে। তিনি শনিবার বিকেলে বিদ্যানিকেতন হাই স্কুলের মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন।

 

বিদ্যানিকেতন হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুমন রেজা, বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য সচিব দেলোয়ার হোসেন চুন্নু এবং প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

 

এর আগে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন বিদ্যানিকেতনের শিক্ষক সুইটি বণিক। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর রচিত গান, আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করেন বিদ্যানিকেতনের শিক্ষক এবং শিক্ষার্থীরা। বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে একটি মনোরম দেয়ালিকা প্রকাশ করা হয়।       

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন