Logo
Logo
×

বিশেষ সংবাদ

‘আউয়ালের শক্তির উৎস কোথায়’

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ আগস্ট ২০২১, ০৭:০৭ পিএম

‘আউয়ালের শক্তির উৎস কোথায়’
Swapno

# মসজিদে বসে মুসল্লিদের উস্কে দিচ্ছেন আউয়াল


# আমার মনে হয়, সে তালেবান জঙ্গি : আবদুল হাই


# আউয়াল জুমার খুৎবায় সরকার ও রাষ্ট্র বিরোধী কথা বলছে : এড. দিপু


# আউয়াল দুষ্ট চরিত্রের লোক : জাহাঙ্গীর



মসজিদে বসে জুমার খুৎবায় একের পর এক রাষ্ট্র বিরোধী ও উস্কানী মূলক বক্তব্যের পরও কোন শক্তির বলে বহাল তবীয়তে আছে ডিআইটি মসজিদের খতিব ও হেফাজত ইসলামের নেতা মাওলানা আব্দুল আউয়াল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতারা। পাশাপাশি পুলিশের নিরবতাও প্রশ্ন তুলছেন তারা।

 


আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, মাওলানা আব্দুল আউয়াল মসজিদে বসে মুসল্লিদের উস্কে দিচ্ছেন। এমনকি সরকারের পতনের ডাক দেয়া সহ করোনার ভ্যাক্সিন নিয়েও বিরুপ মন্তব্য করছেন। রাষ্ট্র বিরোধী কথা বলেও বহাল রয়েছেন আউয়াল। উপরন্ত আওয়ামী লীগ নেতাদের নিয়েও বিষদগার করছেন।
জানা গেছে, গত জুমার খুৎবায় আলোচনা করতে গিয়ে মাওলানা আব্দুল আউয়াল আওয়ামী লীগ নেতাদের শকুন ও চামচিকার সাথে তুলনা করেন। এতে আরো বেশি চটেছেন আওয়ামী লীগ নেতারা। তারা মাওলানা আউয়ালকে তালেবান ও জঙ্গি হিসেবে অবিহিত করে কাঠমোল্লা বলেও ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি নারায়ণগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবিলম্বে মাওলানা আউয়ালকে গ্রেফতারের বিবৃতি দিয়েছেন তারা।

 


নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই দৈনিক যুগের চিন্তাকে বলেন, ‘ইতিপূর্বে আওয়াল করোনার টিকা বিরোধী কথা বললেও পরবর্তীতে সে টিকা নিয়েছিলো। এতে আমি তাকে সাধুবাদ জানাই। অবশেষে সে বিজ্ঞানকে স্বীকার করে নিয়েছে। এরপরে গত শুক্রবারে সে উস্কানীমূলক কথা বার্তা বললো। এই উস্কানীর কারণ কী? আমার মনে হয়, সে তালেবান জঙ্গি। সে মোল্লাও না কাঠ মোল্লা। সে একেরপর এক উস্কানী মূলক কথা বলছে, সরকারের বিরোধীতা করছে, তারপরও প্রশাসন নিরব রয়েছে কোন শক্তির বলে? প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না, তা আমাদের বোধগম্য নয়। আবারও আহবান জানাচ্ছি, তাকে দ্রুত আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হোক।’

 


বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিছুর রহমান দিপু দৈনিক যুগের চিন্তাকে বলেন, ‘কোন ক্ষমতাবলে মাওলানা আউয়াল মসজিদে বসে জুমার খুৎবায় সরকার ও রাষ্ট্র বিরোধী কথা বলছে! সে এও বলেছে যে, “চামচিকাদের কথা ডিসি এসপি শুনে না।” ডিসি এসপি এই সরকারের কর্মকর্তা। ডিসি এসপি প্রজাতন্ত্রের কর্মকর্তা। জনগণের যেটা ভালো, এই দেশের আইন যেটা বলবে, ডিসি এসপি সেটাই করবে। এখানে আমার কথাও সুনবে না, কারো কথাও সুনবে না।

 

কিন্তু মাওলানা আউয়াল যে, এখানে বসে রাষ্ট্র ও সরকার বিরোধী কথা বলছে, সে একবার বলে যে, ১০০ ভ্যাক্সিনেও রক্ষা করতে পারবে না, আবার সরকার উৎখাতের কথা বলছে, আবার দম্ভ করে বলে যে, ডিসি এসপি চামচিকাদের কথা শুনে না, তাহলে ডিসি এসপি তার কথা শুনে নাকি! আমার মনে হয় সর্ষের ভিতরেই ভুত। নয়তো সরকারের বিরোধীতা করেও এখনো আইনের আওতায় আসছে না কেন? তার শক্তির উৎস কোথায়? আমি দৃঢ় ভাবে বলতে চাই, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে তাকে অবিলম্বে গ্রেফতার করা হোক।’  

 


নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দৈনিক যুগের চিন্তাকে বলেন, ‘আওয়াল মসজিদের মিনারে বসে যেভাবে সরকার বিরোধী কথা বলছে, তাতে আমার মনে হয় সে তালেবান নেতা ও জঙ্গি সম্পৃক্ত ব্যক্তি। দুষ্ট চরিত্রের লোক। সরকার বিরোধী কথা বলেও সে বহাল তবীয়তে রয়েছে নারায়ণগঞ্জের এক অসুর শক্তির বদান্যতায়। ওই অসুর শক্তি বারবার গর্জন দেয়, কিন্তু তাদের কোন অর্জন নেই। সেখানে সরকারের বিরুদ্ধে কথা বলেছে, সরকারের ব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলেছে, টিকার বিরুদ্ধে কথা বলেছে, তারপরও সে বহাল তবীয়তে থাকে কিভাবে? আর আওয়াল করোনার টিকার বিরোধীতা করে নিজেই টিকা গ্রহণ করেছে কেন?’

 


এদিকে, জুমার বয়ানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকার ও ধর্মীয় বিষয়ে উস্কানীমূলক বক্তব্য রাখার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করছেন আওয়ামী লীগ নেতারা। এই বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন ব্যবস্থা নিচ্ছে না, তা আমাদের বোধগম্য হচ্ছে না। তবে, পুলিশ যদি ব্যবস্থা না নেয়, তাহলে আমরা মানববন্ধন করতে বাধ্য হবো। প্রয়োজনে কঠোর কর্মসূচির ডাক দিতে পারি।’

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন