ভিপি রাজিবের পিতার জানাজা শেষে দাফন সম্পন্ন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ১০:০১ পিএম
নারায়ণগঞ্জ ছাত্রদলের সাবেক আহবায়ক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং সরকারি তোলারাম কলেজের সাবেক ভিপি মাশুকুল ইসলাম রাজিব পিতা ফারুক আহমেদ (৭৩) এর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে ।
শনিবার ( ২১ আগস্ট) সকাল ১১ টায় মিশনপাড়া মোড় জামে মসজিদে মরহুমের জানাজা শেষে মাসদাইর কেন্দ্রীয় পৌর কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। মরহুমের জানাজা বিভিন্ন সামাজিক ও রাজনৈতিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, গত শুক্রবার বিকেলে নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ইসলাম হার্ট সেন্টারে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আনুমানিক সন্ধা পৌণে ৭টার সময় ইন্তেকাল করেন মাশুকুল ইসলাম রাজীবের পিতা ফারুক আহমেদ। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


