জাতীয় শোক দিবস উপলক্ষে কাউসার আহম্মেদ পলাশের শোক র্যালী
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ১০:২৫ পিএম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক কাউসার আহম্মেদ পলাশের উদ্যোগে বিশাল শোক র্যালীর আয়োজন করা হয়।
মঙ্গলবার (৩১ আগষ্ট) বিকেলে আলীগঞ্জ ক্লাবের সামনে থেকে সংক্ষিপ্ত আলোচনা শেষে শতাধিক ট্রাক বহর নিয়ে বিশাল এ শোক র্যালীটি নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে পূনরায় আলীগঞ্জ ক্লাবের সামনে এসে সমাপ্ত করেন।
জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান।
জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবিরের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এ.কে.এম ফজলুল হক, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মহিউদ্দিন আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মেহেদী হাসান জেলা শ্রমিক লীগের সহ সভাপতি এড. হুমায়ুন কবির, ফতুল্লা থানা লোড আনলোড শ্রমিক ইউনিয়ন সভাপতি ও ইউপি মেম্বার মো. জাহাঙ্গির আলম, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওর্য়াকার্স নারায়ণঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু ও্র সাধারন সম্পাদক কবির হোসেন রাজু প্রমুখ।


