Logo
Logo
×

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশ আজ শোষন মুক্ত : ডাঃ এনামুর

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২১, ১০:০২ পিএম

প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশ আজ শোষন মুক্ত : ডাঃ এনামুর
Swapno

বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে কারনে দেশ আজ শোষন মুক্ত। প্রধানমন্ত্রী দক্ষ পরিচালনায় আমাদের অর্থনৈতিক মুক্তি ঘটেছে। মাথাপিছু আয় বেড়েছে। আমাদের গড় আয়ু বেড়েছে, শিক্ষার হার বেড়েছে। আমরা শিল্পন্নোত দেশ হতে যাচ্ছি। আমাদের রপ্তানী বেড়েছে। এর মূল কারিগর হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

 

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে বন্দরের সোনাকান্দায় ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এ দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রানালয়ের জন্য নির্মানাধীন ৬০টি মাল্টিপারপাস এক্সসিবল রেকিউ বোটের মধ্যে প্রস্তুতকৃত ৮টি বোট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তক্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বোটগুলোর চাবি হস্তান্তর করা হয়।

 

প্রতিমন্ত্রী আরো বলেন, ২০২৩ সালের মধ্যে বন্যা দূর্গত সব জেলা ও উপজেলায় এক্সসিবল রেসকিউ বোট দেয়া হবে। এর অংশ হিসেবে আজ নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে প্রস্তুতকৃত ৮টি বোট হস্তন্তর করা হয়েছে। ৬০টি রেসকিউ বোট বন্যা দূর্গতএলাকায় গিয়ে উদ্ধার অভিযান কাজ শুরু করবে। বোটগুলোতে প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এ বোট গুলো দিয়ে বন্যা প্লাবিতএলাকা থেকে মানুষের পাশাপাশি গৃহপালিত পশু ও ঘরবাড়ি উদ্ধার করা হবে।

 

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সচিব মোঃ মোহসীন, মহাপরিচালক আতিকুল হক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, নৌ-পুলিশ সুপার মিনা মাহমুদসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
 
 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন