Logo
Logo
×

বিশেষ সংবাদ

নাসিকের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম আর নেই

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:০৬ পিএম

নাসিকের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম আর নেই
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম (বাবুল) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি...........রাজিউন)। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় রাজধানী ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম বাবুলের বড় ছেলে মো: শাফিন।  

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ এশা সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের সাইলো গেট এলাকায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। শাফিন জানায়, আমার বাবা লিভারজনিত সমস্যার কারণে রাজধানী ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি হয়ে ১০-১৫ দিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন। 

 

উন্নত চিকিৎসার জন্য গত দুই দিন আগে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুর আড়াইটার দিকে আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম বাবুলের মৃত্যুতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জিএম সাদরিল ও কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব সৈয়দ আনিসুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন