Logo
Logo
×

বিশেষ সংবাদ

আবারো শ্রেষ্ঠ ওসি দীপক চন্দ্র সাহা

Icon

লতিফ রানা

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৫ পিএম

আবারো শ্রেষ্ঠ ওসি দীপক চন্দ্র সাহা
Swapno

নারায়ণগঞ্জ জেলার সার্বিক কর্ম মূল্যায়ণে আবারো শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন বন্দর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা। রোববার বিকেলে জেলা পুলিশ লাইনের ব্যারাক কনফারেন্স রুমে মাসিক অপরাধ ও কল্যাণ সভায় তাকে দ্বিতীয় বারের মতো এ সম্মাননা তুলে দেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম (পিপিএম বার)।

 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতি. পুলিশ সুপার (ক সার্কেল) নাজমুল হাসান, অতি. পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু, অতি. পুলিশ সুপার (খ সার্কেল) বিল্লাল হোসেন।  এর আগে গত আগস্ট মাসের মাসিক অপরাধ ও কল্যাণ সভায়ও দীপক চন্দ্র সাহাকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত করা হয়। 

 

দীপক চন্দ্র সাহা বন্দর থানায় অফিসার্স ইনচার্জ হিসেবে যোগদান করার পর সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে খুব অল্প সময়ের মধ্যেই বন্দরের জনগণের প্রশংসা কুড়িয়েছেন। পাশাপাশি গত রমজান মাসে বন্দর থানায় কর্মরত মুসলিম পুলিশ সদস্যদের তিনি নিজ অর্থায়নে ইফতারসহ নানা সহযোগিতা করে মানবিক অফিসার হিসেবেও প্রশংসা পেয়েছেন। এর আগেও তিনি যেসব থানায় কাজ করেছেন সেসব জায়গায়ও তার বেশ সুনাম রয়েছে। তিনি বন্দর থানায় যোগদানের পর থেকে এখানে অভিযোগ, জিডি এবং মামলা এমনকি পুলিশ ক্লিয়ারেন্স করতেও কোন টাকা পয়সা লাগে না। 

 

এ বিষয়ে দীপক চন্দ্র সাহা বলেন, বন্দর থানায় যোগদান করার পর থেকেই আমি সর্বাত্মক চেষ্টা করেছি কিভাবে বন্দরে আইন শৃঙ্খলা রক্ষা করা যায়। খুবই ভাল লাগছে, আমি নারায়ণগঞ্জ জেলার সার্বিক কর্ম মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছি। জনগণের পাশে থেকে তাদের জীবনকে সুন্দর ও নিরাপদময় করতে আমরা বদ্ধ পরিকর।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন