গ্রীন সিগন্যাল পাননি জামান চেয়ারম্যান
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৪ পিএম
এনায়েতনগর ইউনিয়নে কাউকে কোনো সবুজ সংকেত দেননি সংসদ সদস্য শামীম ওসমান। তাই এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান মনোনয়ন পাবেন কিনা এ বিষয়টি এখনো ঝুলে আছে। জানা গেছে ফতুল্লার পাঁচটি ইউনিয়নের মাঝে কাশীপুর আর বক্তাবলীতে সাইফ উল্লাহ বাদল আর শওকত চেয়ারম্যানকে ক্লিয়ারেন্স দিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান। কিন্তু আসাদুজ্জামানকে এখনো চূড়ান্ত নির্দেশনা দেননি বলেই জানা গেছে।
কারণ এবার এই ইউনিয়নে নির্বাচন করতে চান সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন। এই হাবিবুর রহমান লিটন হলেন ফতুল্লার সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বী বিশিষ্ট শিল্পপতি ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলীর ভাগিনা। আর এই মোহাম্মদ আলী হলেন দুই ওসমান এমপির খুবই আস্থাভাজন একজন।
কারণ বিগত বছরগুলিতে মোহাম্মদ আলীকে দেখা গেছে ওসমান পরিবারের পাশে শক্ত অবস্থান নিয়ে কাজ করতে। তাই মোহাম্মদ আলী এবার তার ভাতিজাকে ছাড় দেয়ার জন্য বলছেন। তিনি এই কথাও বলছেন প্রয়োজনে সুষ্ঠু নির্বাচনের ব্যাবস্থা করা হোক। তাতেই হাবিবুর রহমান লিটন বেরিয়ে আসবে। তাই এই ইউনিয়নটি নিয়ে শামীম ওসমান এখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন বলে জানা গেছে।


