Logo
Logo
×

বিশেষ সংবাদ

শামীম ওসমান জঙ্গলের জিরাফ, মেয়র আইভী মিথ্যার মহারানী : শাহ নিজাম

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ১০:৩৫ পিএম

শামীম ওসমান জঙ্গলের জিরাফ, মেয়র আইভী মিথ্যার মহারানী : শাহ নিজাম
Swapno

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানকে জঙ্গলের জিরাফ ও মেয়র আইভীকে মিথ্যার মহারানী বলে মন্তব্য করেছেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম। গতকাল বুধবার বিকেলে নগরীর নিতাইগঞ্জ বাপ্পিচত্বর মোড়ে কর্মীসভায় তিনি এই মন্তব্য করেন।  

 

শাহ নিজাম বলেন, একজন মহিলা কিছুদিন আগে এই বাপ্পিচত্বরে এসে বলেছেন,আমার বন্ধু বাপ্পীকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তিনি বিচারের কার্যক্রম প্রতিবন্ধকতা তৈরীর জন্য এ কথা বলেন। তিনি এখানে এসে ভোট পাওয়ার জন্য মায়া কান্না কেদেছেন। আমি এই মহিলার নাম দিয়েছি মিথ্যার মহারানী। নাসিকের মেয়র বিভিন্ন জায়গায় গিয়ে মিথ্যা কথা বলে বেড়ান।

 

শাহ নিজাম বলেন, তিনি কয়েকটি রাস্তা ছাড়া আর কিছুই করে নাই। রাস্তাঘাটতো ইউনিয়নের চেয়ারম্যানরা করে। তিনি কি উন্নন করেছে নারায়ণগঞ্জবাসী তা জানতে চায়। আমি শাহ নিজাম যা বলবো তা বিশ্বাস করবেন না। আপনারা আমার কথা যাচাই করবেন। আমি সঠিক বলছি কিনা। আমার নেতা শামীম ওসমান জঙ্গলের জিরাফ। দেশের স্বাধীনতার, মানুষের অধিকারের, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যখননি ষড়যন্ত্র হয় তখনি তিনি আমাদেরকে সতর্ক করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন