রূপগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২১, ০৪:০১ এএম
রূপগঞ্জে হৃদয় মিয়া (২১) নামে এক অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (৮ অক্টোবর) সকালে পূর্বাচলের ৭ নম্বর সেক্টর এলাকায় গলা কাটা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। নিহত হৃদয় উপজেলার ভোলাব ইউনিয়নের টাওরা এলাকার টুকু মিয়ার ছেলে। সে ব্যাটারী চালিত অটোরিক্সার চালক ।
জানা যায়, বৃহস্পতিবার রাতের যে কোন সময় দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করার পর অটোরিক্সাটি নিয়ে যায়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, লাশ উদ্ধার করে নিহতের ছবি ফেসবুকে প্রকাশ করা হয়। পরে নিহতের পরিবার ছবি দেখে সনাক্ত করে লাশটি অটোচালক হৃদয়ের। এ ঘটনা একটি মামলা হয়েছে।


