Logo
Logo
×

বিশেষ সংবাদ

শামীম ওসমানের শ্বশুরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ০৮:০০ পিএম

শামীম ওসমানের শ্বশুরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া
Swapno

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের শ্বশুর নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের শ্বশুর ব্যবসায়ী হাজী সাইফুদ্দিন আহাম্মেদ স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) বাদ আসর জামতলা বায়তুল মোশাররফ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামিম বেপারি, নারায়ণগঞ্জ জেলা আওয়মী লীগের সভাপতি অ্যাড. আবু হাসনাত মো. শহীদ বাদল, যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল, বিকেএমইএ’র সহসভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল, নাসিক কাউন্সিলর ইফতেখার আলম খোকন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান, কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জি. মাসুদুর রহমান মাসুম, মরহুমের ছেলে তানভীর আহমেদ টিটু, নাতি অয়ন ওসমান প্রমুখ।  

 

এর আগে গত শনিবার (৯ অক্টোবর) ঢাকায় দুপুর সাড়ে ১২টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন সাইফুদ্দিন আহাম্মেদ। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। চার ছেলে মেয়ের মধ্যে তার কন্যা নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি সাংসদ শামীম ওসমানের সহধর্মিনী এবং ছেলে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন