Logo
Logo
×

বিশেষ সংবাদ

নাঃগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উৎকৃষ্ট উদাহরণ : ডিআইজি 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ১১:১৭ পিএম

নাঃগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উৎকৃষ্ট উদাহরণ : ডিআইজি 
Swapno

ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, পূজা মন্ডপের আয়োজন খুব সুন্দর হয়েছে। যারা এ আয়োজনে নিরলস পরিশ্রম করেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি। ১৩৯ বছর যাবত এখানে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর পাশেই মসজিদ রয়েছে যা নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উৎকৃষ্ট উদাহরণ। বুধবার (১৩ অক্টোবর) সন্ধায় নগরীর আমলাপড়া পূজা মন্ডপ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

 

তিনি বলেন, এখানে যারা হিন্দু ধর্মালম্বী ও মুসলিম ধর্মালম্বী রয়েছেন তাদের পারস্পারিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা আস্থা এবং বিশ্বাস এটি আবহমান কাল ধরে চলমান থাক সে প্রত্যাশা করি। আমরা জানি যে পৃথিবীতে যখন পাপ বেড়ে যায় তখনি দুর্গা দেবীর আবিভার্ব ঘটেছে এবং তিনি অশুর বধ করেছেন। অর্থাৎ তখন তিনি অন্যায়কে রোধ করেছেন। তিনি শুধু রোধ করেননি সে রোধ করা মানবজাতিকেও শিখিয়েছেন। আমরা সেই শিক্ষাকে কাজে লাগিয়ে অন্যায়কে প্রতিহত করি এবং সত্যের জয় ছিনিয়ে আনি।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নাজমুল হাসান, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক প্রবীর কুমার সাহা প্রমুখ।

 

এর আগে তিনি নয়মাটি পূজা মন্ডপ এবং পরে চাষাড়া শ্রী শ্রী গোপল জিউর বিগ্রহ মন্দির পূজা মন্ডপ পরিদর্শন করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন