র্যাবের ৩ অভিযানে ৪ মাদককারবারি গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ০৯:১৫ পিএম
নারায়ণগঞ্জে র্যাবের পৃথক ৩টি অভিযানে সিদ্ধিরগঞ্জ ও সদর মডেল থানা এলাকা থেকে ৪ মাদক মাদককারবারি গ্রেফতার করেছে র্যাব-১১ এর অভিযানিক দল।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র্যাব-১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, সোমবার (১৮ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার সুমিলপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় গাঁজাসহ মো. বাদশা (২৮) এবং গাঁজা ও হেরোইনসহ মো কালু (২৭) নামে দুই মাদক কারবারিকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানার পাইকপাড়া এলাকায় আরও একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হেরোইন ও মাদক বিক্রির টাকাসহ গ্রেফতার করা হয় মাদককারবারি মো. আয়াতুল্লাহ (৫০) এবং মো. রাকিব উদ্দিনকে (৩২)।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে গাঁজা ও হেরোইন সংগ্রহ করে সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও এর আশেপাশের এলাকায় কেনাবেচা করে আসছিল। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা করা হয়েছে।


