Logo
Logo
×

বিশেষ সংবাদ

সোনারগাঁয়ের ৮ ইউপি নির্বাচনে যারা পেয়েছেন নৌকা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ১১:১৫ পিএম

সোনারগাঁয়ের ৮ ইউপি নির্বাচনে যারা পেয়েছেন নৌকা
Swapno

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) রাতে দলের মনোনয়ন বোর্ডের সদস্যদের বোর্ড বসে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানা যায়।


 

জানা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মার্কা নৌকা প্রতীকের মনোনয়নে পেলেন যারা- বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম (পিরোজপুর ইউনিয়ন পরিষদ), নতুন মুখ- নাছির মেম্বার (শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ), নতুন মুখ- সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য লায়ন মাহবুবুর রহমান বাবুল (বারদী ইউনিয়ন পরিষদ),

 

নতুন মুখ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল বাতেন (নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ), নতুন মুখ- হুমায়ন মেম্বার (জামপুর ইউনিয়ন পরিষদ), বর্তমান চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ (সনমান্দি ইউনিয়ন পরিষদ), বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা (সাদিপুর ইউনিয়ন পরিষদ), বর্তমান চেয়ারম্যান মোশারফ ওমর (কাঁচপুর ইউনিয়ন পরিষদ)।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন