Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জের পাগলায় ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ০৮:৩০ পিএম

নারায়ণগঞ্জের পাগলায় ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরি 
Swapno

নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলার নয়ামাটি এলাকার কেয়ার মেডিসিন কর্নার নামের একটি ঔষধের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৫ অক্টোবর) ভোরে চোরেরা দোকানের তালা ভেঙ্গে নগদ আট চল্লিশ হাজার টাকা ও প্রায় আড়াই লাখ টাকার ওষুধ নিয়ে গেছে। 

 


দোকানের মালিক সাইফ রেজা সুমন জানান, শনিবার রাত এগারোটায় তিনি অন্যান্য দিনের মতো দোকান বন্ধ করে বাসায় চলে যান। রোববার সকাল আটটায় দোকান খুলতে এসে দেখেন দোকানের শার্টারের তালা ভাঙ্গা। ভেতরের দোকান তছনছ করা। ক্যাশের ড্রয়ারের তালা ভাঙ্গা। ক্যাশে রাখা আটচল্লিশ হাজার টাকা খোয়া গেছে। বিপুল পরিমান ওষুধ দোকান থেকে গায়েব। বিশেষ করে যেসব ওষুধ ও ইনজেকশনের দাম বেশী সেগুলি সব চোরেরা নিয়ে গেছে।

 

পরে দোকানের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভোর পাঁচটা বারো মিনিটে দুই চোর দোকানের সামনে আসে। এক চোর একটি বড় কেচির মতো যন্ত্র দিয়ে শার্টারের তালা কেটে ফেলে। অন্যজন দুইটি কার্টুন নিয়ে দোকানে প্রবেশ করে এবং খুব দ্রুত বেছে বেছে দোকানের সব দামী ওষুধ-ইনজেকশন কার্টুন ভর্তি করে নিয়ে যায়। ক্যাশ থেকে টাকা বের করে নিয়ে যায়। এর আগে পাশের এলাকার বিসমিল্লাহ ফার্মেসিতেও একই কায়দায় দশ-পনের দিন আগে চুরির ঘটনা ঘটেছে।  

 


এ বিষয়ে ফতুল্লা থানার ওসি রকিবুজ্জামান জানান, এ ব্যাপারে ফতুল্লা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন