Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জ কারাগারে কয়েদির মৃত্যু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ০৭:০৯ পিএম

নারায়ণগঞ্জ কারাগারে কয়েদির মৃত্যু
Swapno

নারায়ণগঞ্জ জেলা কারাগারে আশ্রাফ হোসেন (৫০) নামে এক কয়েদির মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৭টায় তিনি মারা যান। জেলার শাহ রফিকুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আশ্রাফ বন্দর উপজেলার সালেনগর এলাকার মৃত মুসা মিয়ার ছেলে।

 


কারাগারের জেলার শাহ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১৪ অক্টোবর বন্দর থানার একটি মাদক মামলায় আদালত আশরাফকে কারাগারে পাঠান। তিনি মাদকাসক্ত ছিলেন। এছাড়াও তার শ্বাসকষ্টের রোগও ছিল।

 

রাতে হঠাৎ আশরাফ অসুস্থ হয়ে পড়লে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে সেটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন