Logo
Logo
×

বিশেষ সংবাদ

পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ১২:৫৭ এএম

পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু
Swapno

ফতুল্লায় পৃথক দুটি স্থানে সড়ক দূর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে এঘটনা ঘটে। নিহতরা হলেন: জাহান আরা বেগম (৪৮) ও ৭০ বছর বয়স্ক অজ্ঞাত নারী। 


জানাযায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা কারাগারের সামনে রাস্তা পারাপারের সময় জাহান আরা বেগম (৪৮) নামক এক নারী পিকআপ ভ্যানের চাপায় নিহত হয়। এসময় পিকআপভ্যান ফেলে চালক পালিয়ে যায়।


একই রাতে ৪টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় কড়ইতলা এলাকায় অজ্ঞাত এক গাড়ি চাপায় ৭০ বছর বয়স্ক এক নারী নিহত হয়েছে। তাৎক্ষনিক তার নাম পরিচয় জানা যায়নি।


এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, পৃথক সড়ক দূর্ঘটনায় দুই নারীর মৃতদেহ ময়না তদন্তের জন্য নগরীর  ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন