আইয়ুব আলীর কারনে বলির পাঠা হয়েছিলেন ফরিদ উদ্দিন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০১ নভেম্বর ২০২১, ১২:০৪ এএম
কাশিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে গণজোয়ার বইছে ফুটবল মার্কা প্রতীকের মেম্বার পদপ্রার্থী মো. রাফসান জানি সৈকতের। উদীয়মান এই তরুনকে আগামীতে ইউপি সদস্য হিসেবে পেতে চায় ৮নং ওয়ার্ড এলাকার সচেতন বাসিন্দারা।
গতকাল রবিবার (৩১ অক্টোবর) বিকেলে ৪টায় কাশিপুর ৮নং ওয়ার্ডের নাগবাড়ি এলাকায় মেম্বার প্রার্থী মো. রাফসান জানি সৈকতের ফুটবল মার্কা প্রতীকের পরিচিতি সভায় অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে বাইতুল নূর জামে মসজিদ ও নূর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব শাহীনুর আলম বলেন, আইয়ুব আলীকে আমরা গত বছর বিনা ভোটে নির্বাচিত করেছিলাম অনেক আশা নিয়ে,সে আশা আমাদের কোন কাজেই আসেনাই।
এই আশায় আমরা পেয়েছি তার বাড়ির সামনে অপু হত্যা, পেয়েছি ,নাগবাড়ি হাসপাতাল,মন্দির,মসজিদ ও শেরে বাংলা স্কুলের সামনে ময়লা আর্বজনা। তিনি ৫ বছর এই এলাকায় কিছুই করেন নাই। তাছাড়া করোনা কালীন সময় ওনার পাশের বাড়ির লোক ফরিদ উদ্দিন ৩৩৩ কল করেছিল, কল করে তিনি অর্থ চেয়েছিল। কিন্তু ইউএনও মেম্বারকে সাথে নিয়ে এসে ওনাকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছেন।ওনি (আইয়ুব আলী) করোনার সময় দান যা করছে স্ট্যান্ড এ লোকদের করেছে, এলাকার কোন লোকদের করে নাই। এই আইয়ুব আলী কারনে পাঠার বলি হয়েছিলেন ফরিদ উদ্দিন। আমাদের মনের প্রাণের প্রতিনিধি হয়েছেন রাফসান জানি সৈকত, আপনারা আগামী ১১ তারিখ সারা দিন রাফসান জানি সৈকত এর ফুটবল মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতিউর রহমান, আব্দুল কাদির, হাজী মো. আসাদুজামান, শ্রমিক নেতা মাহমুদ হোসেন, ফরিদ উদ্দিন খাঁন, মো. মোক্তার, আলহাজ্ব শাহাদাৎ হোসেন, মীর্জা আবু নাঈম রতন, কামাল আহম্মেদ, বাদশা,রমজান আলী, আলী আসগর লাভলু, নাসির, মহিউদ্দিন, আলী আহম্মদ, আব্দুস সালাম, জাকির হোসেন, জানে আলম, আলহাজ্ব রবিউর ইসলাম জাপান, দেওভোগ বৃহত্তম পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব হেদায়েত উল্লাহ খোকন, সারোয়ার করিম, হাজী তোফাজ্জল হোসেন সহ প্রমূখ।


